ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

মহেশ ভাট বিতর্কে নতুন চমক অভিনেত্রী মীরার

২০২৬ মে ০১ ০৭:৩৭:৩৮
মহেশ ভাট বিতর্কে নতুন চমক অভিনেত্রী মীরার

বিনোদন প্রতিবেদক: বলিউডের বিতর্কিত নির্মাতা মহেশ ভাট-কে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মীরা। দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে তার মন্তব্যে আবারও চমক তৈরি হয়েছে।

ক্যারিয়ারের শুরু থেকেই মহেশ ভাটকে ঘিরে নানা নারীসংক্রান্ত বিতর্কের কথা ইন্ডাস্ট্রিতে প্রচলিত। সেই তালিকায় একসময় নিজের নামও যুক্ত করেছিলেন মীরা, যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল।

অনেকদিন আলোচনার বাইরে থাকার পর সম্প্রতি আবারও লাইমলাইটে ফিরেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি মহেশ ভাট এবং তার মেয়ে আলিয়া ভাট-কে নিয়ে নতুন করে মন্তব্য করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিজের নতুন প্রজেক্ট ‘সাইকো’র প্রচারণায় মীরা জানান, ছবিটি ভারতে মুক্তি না পাওয়ায় তিনি হতাশ। তবে তার বিশ্বাস, সিনেমাটি দেখলে মহেশ ভাট ও আলিয়া ভাট দুজনেই প্রশংসা করতেন।

পুরোনো দিনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, একসময় ভাট পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি তিনি তাদের বাসায় থাকাকালে আলিয়া তার সঙ্গে একই কক্ষে ঘুমাত বলেও উল্লেখ করেন।

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্পর্কে মীরা বলেন, ছোটবেলা থেকেই আলিয়া মেধাবী, বুদ্ধিদীপ্ত এবং পড়াশোনায় মনোযোগী ছিলেন।

কয়েক বছর আগে মীরা অভিযোগ করেছিলেন, মহেশ ভাট তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন এবং একাধিকবার মারধর করেছেন। পাশাপাশি তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি তুলেছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মীরা। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং মহেশ ভাট একজন গুণী নির্মাতা। ভবিষ্যতে তার সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালে মহেশ ভাটের লেখা ও সোনি রাজদান পরিচালিত ‘নজর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মীরা। পরবর্তীতে তার আনা অভিযোগ ভাট পরিবার অস্বীকার করে এবং আইনি ব্যবস্থার কথাও জানিয়েছিল।

দীর্ঘ বিরতির পর মীরার এই অবস্থান পরিবর্তন নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে ভক্তদের মনে।

নিজাম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে