ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, উদ্ধার কাজ চলছে

২০২৬ এপ্রিল ৩০ ১১:৩২:৪১
মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, উদ্ধার কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল–পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’ নামের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। অতিরিক্ত গতিতে মোড়ে ব্রেক করার সময় বাসটি পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে