ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মির্জা আব্বাসের স্বাস্থ্যের নতুন আপডেট দিলেন আফরোজা আব্বাস

২০২৬ এপ্রিল ৩০ ১১:২৮:০২
মির্জা আব্বাসের স্বাস্থ্যের নতুন আপডেট দিলেন আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সম্প্রতি গণমাধ্যমে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুজব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

আফরোজা আব্বাস আরও বলেন, “তিনি এখন অনেকটা ভালো আছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফিরব।”

এর আগে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি থেরাপির মাধ্যমে ধীরে ধীরে সেরে উঠছেন এবং অল্পস্বল্প কথা বলতেও পারছেন, যা চিকিৎসকদের মতে একটি ইতিবাচক লক্ষণ।

গত ১৪ এপ্রিল উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। তার আগে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে পূর্ণ সুস্থতার জন্য এখনও নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন।পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে