ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘৫ মিনিটে গোল দিলেই সেরা হওয়া যায় না’—সংসদে নুর

২০২৬ এপ্রিল ৩০ ১১:২৫:০৩
‘৫ মিনিটে গোল দিলেই সেরা হওয়া যায় না’—সংসদে নুর

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, স্বল্প সময়ের সাফল্য দিয়ে নিজেদের সেরা ভাবা ঠিক নয়।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “আমরা যে লড়াই ও সংগ্রাম করেছি, তার পেছনে অসংখ্য মানুষের অবদান ও ত্যাগ রয়েছে। কিন্তু নতুন প্রজন্মের কেউ কেউ হয়তো সেটি পুরোপুরি জানে না। তারা মনে করছে, ফুটবল ম্যাচের মতো ৯০ মিনিটের খেলায় কেউ হয়তো ৫ মিনিটে গোল দিয়ে সেরা খেলোয়াড় হয়ে গেছে।”

তিনি আরও বলেন, এ ধরনের ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং দীর্ঘমেয়াদি সংগ্রামের মূল্যায়ন প্রয়োজন।

বিরোধী জোটের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তর্কের জন্য তর্ক বা বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করুন এবং ইতিবাচক পরামর্শ দিন।”

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান-এর নেতৃত্বে আগামী দিনে দেশ আরও এগিয়ে যাবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে