ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বৃষ্টি থামার অপেক্ষা দীর্ঘ হচ্ছে, নতুন আপডেট

২০২৬ এপ্রিল ৩০ ১০:৩৫:৫৬
বৃষ্টি থামার অপেক্ষা দীর্ঘ হচ্ছে, নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আগামী ৫ মে পর্যন্ত স্থায়ী হতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীতে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি দিনের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। টানা বর্ষণে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।সংস্থাটি আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক পরিস্থিতিতে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বৃষ্টিপাতের প্রধান কারণ।

সতর্কতাস্বরূপ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে