ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্ক: ভিসা প্রক্রিয়ায় বড় আপডেট

২০২৬ এপ্রিল ২৮ ১৯:৪২:৪২
বাংলাদেশ-ভারত সম্পর্ক: ভিসা প্রক্রিয়ায় বড় আপডেট

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সরকার বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত-এর ভিসা প্রাপ্তি শিগগিরই সহজ হবে এবং বিদ্যমান স্থবিরতা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যার মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে।

ভিসা জটিলতা নিরসনের বিষয়ে ড. খলিলুর রহমান জানান, ভারত সরকারের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে জোরালোভাবে অনুরোধ জানানো হয়েছে। এর ফলে শিগগিরই ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে