ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সার্জারি লাগবে সারজিস আলমের—চিকিৎসকদের সিদ্ধান্ত

২০২৬ এপ্রিল ২৮ ১৯:৩০:২২
সার্জারি লাগবে সারজিস আলমের—চিকিৎসকদের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সারজিস আলম-এর মূত্রনালিতে পাথর ধরা পড়েছে। এ অবস্থায় তার সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।

এর আগে হঠাৎ পেটব্যথা অনুভব করলে বিকেল প্রায় পৌনে ৩টার দিকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর ইবনে সিনা হাসপাতাল-এ তার চিকিৎসা চলছে।

তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, সারজিস আলমের জন্য পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে