ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

তথ্য অধিদপ্তরে বড় সিদ্ধান্ত, জারি হলো প্রজ্ঞাপন

২০২৬ এপ্রিল ২৬ ১৮:০২:৫৭
তথ্য অধিদপ্তরে বড় সিদ্ধান্ত, জারি হলো প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (Chief Information Officer) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ। রোববার (২৬ এপ্রিল ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী এ নিয়োগের আদেশে স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, সৈয়দ আবদাল আহমদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ এক বছর গণনা করা হবে। এ সময়ের মধ্যে তিনি প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে তথ্য অধিদপ্তরের কার্যক্রম তদারকি ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত আলাদা চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং এটি জনস্বার্থে জারি করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে