ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিক্রেতা সঙ্কটে হল্টেড ৫ কোম্পানি

২০২৬ এপ্রিল ২৬ ১৫:১১:২১
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (২৬ এপ্রিল, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৫ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং, এপেক্স ট্যানারি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আজিজ পাইপস এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে সাফকো স্পিনিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৮০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এপেক্স ট্যানারির। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ১০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৯০ পয়সায়

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আজিজ পাইপসের ৫ টাকা বা ৯.৮২ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২ টাকা বা ৯.৭১ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে