ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৬ মার্চ ০৬ ১৪:৩২:৩২
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের জ্যোতির্বিজ্ঞানের হিসাব বিশ্লেষণ অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ শুক্রবার।

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

১৯ মার্চ বৃহস্পতিবার (দুবাই সময় ভোর ৫:২৩ মিনিটে) নতুন চাঁদের জন্ম হবে এবং সূর্যাস্তের পর চাঁদ দিগন্তে ২৯ মিনিটের জন্য অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে।

এই অনুযায়ী ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সূচক অনুযায়ী, বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ একই দিনে ঈদ উদযাপনের জন্য ঐকমত্যে পৌঁছাতে পারে।

ধর্মীয় রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর নির্ভর করবে। মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হলে, বাংলাদেশে সম্ভবত ২১ মার্চ শনিবার ঈদ উদযাপিত হবে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিপূর্বে ২১ মার্চকে সম্ভাব্য ঈদের তারিখ হিসেবে ছুটির ক্যালেন্ডার অনুযায়ী অন্তর্ভুক্ত করেছে। নতুন জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক পূর্বাভাস সরকারি পরিকল্পনার সঙ্গেও মিলে যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে