ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

“উপরওয়ালা এখন আমি!” –  সরাসরি হুমকি দিলেন মুফতি আমির হামজা

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৯:৪৮:২৪
“উপরওয়ালা এখন আমি!” –  সরাসরি হুমকি দিলেন মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “কিছুদিনের ভেতরেই একটি সুখবর জানতে পারবেন, যা শুনলে আপনাদেরও আনন্দ হবে।”

কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, জেলার জনগণের সুবিধার্থে হাসপাতাল ও সরকারি অফিসগুলোকে আরও জনবান্ধব করা হবে। তিনি উল্লেখ করেন, ডিসি অফিস, এসপি অফিস, টিএনও অফিস এবং থানায় মানুষের যাতায়াত সহজ করার চেষ্টা চলছে।

হাসপাতাল সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, “উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, এখন আমি। তাই যা হবে কিছু হলেই আমাকে জানাবেন।” এছাড়া তিনি স্থানীয় দালাল, স্পিড মানি ও অনিয়মের ব্যাপারে সরাসরি ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে