ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আ.লীগ নেতাদের জামিনে ক্ষুব্ধ সাবেক নেত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৯:৩৯:৪৯
আ.লীগ নেতাদের জামিনে ক্ষুব্ধ সাবেক নেত্রী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনুভা জাবিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন বিষয়ক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

বেলা সোয়া ৩টার দিকে ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “নারায়নগঞ্জের আইভি, টেকনাফের বদি, রিজেন্টের শাহেদ—সবার জামিন হলো। সামনে জামিন হওয়ার তালিকা আরও বাড়বে। এক গোষ্ঠী এসে হাবিজাবি মামলায় জেলে দেয়, আরেক গোষ্ঠী এসে বারগেইন করে জামিন দেয়। এই লুপ চলছে, চলবে।”

তার পোস্টে তিনি আরও আফসোস প্রকাশ করে বলেন, “শুধু সাগর-রুনি, হাদীর বিচার তালিকায় আসে না।” পোস্টের শেষ অংশে ক্ষেদ প্রকাশ করে জাবিন মন্তব্য করেছেন, “কে বলে কেউ কথা রাখে না, এই যে নিজ স্বার্থে নিয়ম মেনে কথা রাখা হচ্ছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে