মেঘনা পেট্রোলিয়ামকে নিয়ে নিরীক্ষকের বিস্ফোরক তথ্য
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের অসংগতি খুঁজে পেয়েছেন নিরীক্ষক। ২০২৪-২৫ অর্থবছর এর হিসাব যাচাই করতে গিয়ে ভ্যাট বা মূসক রিটার্নের তথ্যের সঙ্গে কোম্পানির দেওয়া তথ্যের বিশাল ব্যবধান এবং আর্থিক আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে।
নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি তাদের আর্থিক হিসাবে ৫২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকা ভ্যাট পাওনা দেখিয়েছে। তবে ভ্যাট রিটার্নের তথ্যের সঙ্গে এই হিসাব মেলাতে গিয়ে ৩ লাখ ২০ হাজার টাকার গরমিল পাওয়া গেছে। এই অসংগতি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব রক্ষণাবেক্ষণের দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে।
সবচেয়ে বড় অসংগতি পাওয়া গেছে পণ্য বিক্রয় বা টার্নওভারের হিসাবে। মেঘনা পেট্রোলিয়াম তাদের আর্থিক প্রতিবেদনে ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকার পণ্য বিক্রি দেখিয়েছে। অথচ ভ্যাট রিটার্ন অনুযায়ী বিক্রির পরিমাণ ছিল ২৭ হাজার ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ, আর্থিক হিসাব ও ভ্যাট রিটার্নের তথ্যের মধ্যে পণ্য বিক্রির ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ কোটি ১ লাখ টাকা, যার কোনো সদুত্তর মেলেনি।
এছাড়া কোম্পানিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) গুরুত্বপূর্ণ নির্দেশনা লঙ্ঘন করেছে বলে নিরীক্ষক জানিয়েছেন। মেঘনা পেট্রোলিয়ামের হিসাবে ১১ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকা ‘শেয়ার মানি ডিপোজিট’ হিসেবে পড়ে আছে। আইন অনুযায়ী, এই অর্থ গ্রহণের ৬ মাসের মধ্যে শেয়ার ক্যাপিটালে রূপান্তর করা বাধ্যতামূলক হলেও দীর্ঘ সময় ধরে তা না করে অলস ফেলে রেখেছে কর্তৃপক্ষ।
বর্তমানে ১০৮ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিতে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) মালিকানা রয়েছে ৪১.৩৩ শতাংশ। ২০০৭ সালে তালিকাভুক্ত এই বড় মূলধনী প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনে এমন অস্বচ্ছতা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যা আগামীতে শেয়ারের দরেও প্রভাব ফেলতে পারে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- মেঘনা পেট্রোলিয়ামকে নিয়ে নিরীক্ষকের বিস্ফোরক তথ্য
- জিপিএইচ ইস্পাতে দ্বিতীয় প্রজন্মের এন্ট্রি: শেয়ার হস্তান্তরের বড় ঘোষণা
- আইপিও তহবিলের অপব্যবহার: কঠোর শাস্তির মুখে এশিয়াটিক ল্যাব
- শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের তালিকা নিয়ে যা জানা গেল
- শপথ গ্রহণের পর যা বললেন মির্জা আব্বাস
- খতমে তারাবিহের নতুন নির্দেশনা জানাল ইসলামিক ফাউন্ডেশন
- বিএনপির পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- এক নজরে বিএনপির মন্ত্রিসভার বিভাগীয় বণ্টন!
- ডা. এ জেড এম জাহিদ হোসেন পেলেন দুই মন্ত্রণালয়ের দায়িত্ব
- একই মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মামা ও ভাগনে
- সরকারি অনুমোদন: তিন কলেজের নাম পরিবর্তন
- ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
- হাইকোর্টের নির্দেশ স্থগিত; ঈদুল ফিতরের ছুটি জানাল মাউশি
- প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিন যা করবেন তারেক রহমান
- মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির হেভিওয়েট নেতারা
- তারেক রহমান প্রধানমন্ত্রী: বেতন, ভাতা ও সুবিধা
- নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ও তাদের দায়িত্ব
- মুস্তাফিজুর রহমান হচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি
- জামায়াত আমিরের তোপের মুখে নতুন সরকার
- সংসদে নতুন সমীকরণ! নেতা, উপনেতা ও হুইপ ঘোষণা
- সূচক কমলেও এক ডজন প্রতিষ্ঠানে বিক্রেতা সংকট
- প্রথমবার এমপি, এবারই মন্ত্রী! এক লাফে ৩৩ জনের চমক
- বিএনপিতে না থেকেও তিন এমপি হচ্ছেন প্রতিমন্ত্রী
- সূচক কমানোর নেতৃত্বে ৯ কোম্পানি
- ছাত্রদের ‘বিক্রি’ ও ‘নাটক’ নিয়ে সরব সাবেক উপদেষ্টা
- মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যেসব বেতন ও সুবিধা পাবেন
- মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা
- প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা
- সংসদ সদস্যদের দুই শপথপত্রে যা লেখা ছিল
- সংসদ সদস্য না হয়েও মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
- ১৭ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- নতুন সরকারের শপথ, বিনিয়োগকারীর রক্ষণশীল মনোভাব
- ১৭ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিশোধিত মূলধন বৃদ্ধিতে বিএসইসির সবুজ সংকেত পেল পাওয়ারগ্রিড
- আর্থিক কাঠামো শক্তিশালী করতে প্রিমিয়ার সিমেন্টের নতুন উদ্যোগ
- রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল
- এনসিপির ছয় সদস্য দুই শপথ একসাথে নিলেন
- শপথ নিলেন রুমিন ফারহানা কিন্তু সংবিধান সংস্কার পরিষদে না!
- এবার মন্ত্রিপরিষদে ডাক পেলেন নুরুল হক নুর
- ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী
- শপথ নিলেন জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
- শপথের প্রথম দিনেই উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন
- এনসিপির শপথ অনিশ্চিত, নতুন সংসদে শপথ নিয়ে নাটক
- এবার জামায়াতকে অনুসরণ করল বিএনপি
- অন্তর্বর্তী সরকারের যাত্রা শেষ, বিএনপি হাতে পেল ঋণের বোঝা
- জামায়াত শপথ নেবে না জানা গেল বিস্তারিত কারণ
- ষষ্ঠবার নির্বাচিত এমপি এবার ধর্মমন্ত্রী!
- মন্ত্রিসভায় যোগদানের ডাক পেলেন সাবেক প্রতিমন্ত্রী
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- মির্জা আব্বাসের কাছে হেরে তবুও জাতীয় সংসদে যাচ্ছেন নাসীরুদ্দীন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মেঘনা পেট্রোলিয়ামকে নিয়ে নিরীক্ষকের বিস্ফোরক তথ্য
- জিপিএইচ ইস্পাতে দ্বিতীয় প্রজন্মের এন্ট্রি: শেয়ার হস্তান্তরের বড় ঘোষণা
- আইপিও তহবিলের অপব্যবহার: কঠোর শাস্তির মুখে এশিয়াটিক ল্যাব
- মুস্তাফিজুর রহমান হচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি
- সূচক কমলেও এক ডজন প্রতিষ্ঠানে বিক্রেতা সংকট











