ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

খতমে তারাবিহের নতুন নির্দেশনা জানাল ইসলামিক ফাউন্ডেশন

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৯:১৭:২৫
খতমে তারাবিহের নতুন নির্দেশনা জানাল ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই নিয়মে খতমে তারাবিহ নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। মূল লক্ষ্য হলো কর্মজীবী ও যাতায়াতকারী মুসলমানদের সুবিধা নিশ্চিত করা এবং কোরআন খতমের ধারাবাহিকতা বজায় রাখা।

সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজানের প্রথম ৬ দিনে প্রতিদিন দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন এক পারা পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ২৭ রমজান, অর্থাৎ পবিত্র শবে কদরের রাতে খতম সম্পন্ন করা সম্ভব হবে। বিভিন্ন মসজিদে তিলাওয়াতের ভিন্ন গতির কারণে কর্মজীবী ও ভ্রমণরত মুসল্লিদের জন্য ধারাবাহিক খতম কঠিন হয়ে ওঠে। এই সমস্যা এড়াতে সকল মসজিদের ইমাম, খতিব ও মসজিদ কমিটিকে একই রুটিন অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

নির্দিষ্ট সূচি অনুযায়ী:

প্রথম তারাবিহ: সূরা ফাতেহা ও সূরা বাকারার ১–২০৩ আয়াত

দ্বিতীয় দিন: সূরা বাকারার ২০৪–সূরা আলে ইমরানের ৯১ আয়াত

তৃতীয় দিন: সূরা আলে ইমরানের ৯২–সূরা নিসার ৮৭ আয়াত

চতুর্থ দিন: সূরা নিসার ৮৮–সূরা মায়িদার ৮২ আয়াত

পঞ্চম দিন: সূরা মায়িদার ৮৩–সূরা আ’রাফের ১১ আয়াত

ষষ্ঠ দিন: সূরা আ’রাফের ১২–সূরা আনফালের ৪০ আয়াত

পরবর্তী দিনের জন্য বিস্তারিত সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ৭ম দিন থেকে ২৭তম তারাবিহ পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন সূরা তিলাওয়াত করার মাধ্যমে পুরো কোরআন খতম সম্পন্ন হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে