ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৩:২৮:৩৩
সপ্তাহজুড়ে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হলো- আরএকে সিরামিকস (বাংলাদেশ) এবং গ্রামীণ ফোন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরএকে সিরামিকস (বাংলাদেশ)

সিরামিকস খাতে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা, আগের বছর লোকসান ছিল ৬ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা, যা আগের বছর ছিল ৪৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সা।

আগামী ৩১ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারী।

গ্রামীণ ফোন

টেলি কমিউনিকেশেন খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটি ১১০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। ফলে সমাপ্ত অর্থবছরের জন্য মোট ডিভিডেন্ড দাঁড়াল ২১৫ শতাংশ, যা কোম্পানিটির মোট নিট মুনাফার ৯৮.১৬ শতাংশ।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্লু-চিপ কোম্পানিটি তাদের অর্জিত মুনাফার প্রায় পুরোটাই বিনিয়োগকারীদের মাঝে বণ্টন করে দেওয়ার এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে।

গত বছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমে ২১ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। মুনাফায় কিছুটা ভাটা পড়লেও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বড় অংকের ডিভিডেন্ড দেওয়ার ধারা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

ঘোষিত এই ডিভিডেন্ড এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য গ্রামীণফোন আগামী ২০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে ‘রেকর্ড ডেট’ ঠিক করা হয়েছে আগামী ৩ মার্চ। যারা এই তারিখ পর্যন্ত কোম্পানির শেয়ার ধারণ করবেন, কেবল তারাই ঘোষিত এই ক্যাশ ডিভিডেন্ড লাভের অধিকারী হবেন।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে