ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নতুন প্রধানমন্ত্রীর শপথের সম্ভাব্য দিন নির্ধারণ

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১০:৫২:৫৫
নতুন প্রধানমন্ত্রীর শপথের সম্ভাব্য দিন নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি শপথ নিতে পারে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ওই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, নির্বাচনের পর তিন দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে পারলে নির্ধারিত তারিখে নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।

এদিকে অন্তর্বর্তী সরকারের ১৮০ দিনের ক্ষমতা নিয়ে যে বিভ্রান্তিকর প্রচারণা চলছে, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, এ ধরনের প্রচারণা উদ্দেশ্যমূলক এবং জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।

তিনি আরও জানান, নির্বাচন শেষে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে এবং এ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই।

এছাড়া উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এলপিজি খাতের করকাঠামো পুনর্গঠন এবং জাতিসংঘে গুমসংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদের মতে, জাতিসংঘে গুমসংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারের সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। পাশাপাশি রাষ্ট্রের জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে বলেও মনে করছেন তারা। উল্লেখ্য, এটি মানবাধিকারকর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের দাবি ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে