একীভূতকরণের বিরুদ্ধে সোশ্যাল ইসলামী ব্যাংকের অংশীজনদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক: সংকটে থাকা অন্যান্য শরিয়াহভিত্তিক ব্যাংকের সঙ্গে একীভূত করার সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অংশীজনরা। তাদের দাবি, এ পদক্ষেপ গ্রাহক ও বিনিয়োগকারীদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের শেয়ারহোল্ডার, সাবেক পরিচালক ও কর্মকর্তারা এই বিরোধিতা জানান।
অংশীজনদের বক্তব্য
সংবাদ সম্মেলনে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মেজর (অব.) এম রেজাউল হক অভিযোগ করে বলেন, “এক সময় বন্দুকের নলের মুখে আমাদের ব্যাংক দখল করা হয়েছিল। এখন আবার এটিকে সরকারি খাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের কোনো অপরাধ নেই। তাই কোনো অবস্থাতেই এই ব্যাংক হস্তান্তর করা যাবে না। আমরা ইতোমধ্যে আদালতে রিট করেছি, সেটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হতে পারে না।”
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বলেন, “ব্যবসায়ীরা যদি একটি ব্যাংক চালাতে না পারে, তাহলে অন্যরা কীভাবে তা পরিচালনা করবে? সোশ্যাল ইসলামী ব্যাংক আমাদের সম্পদ, সরকার কি ইচ্ছেমতো কারও বাড়ি বা সম্পত্তি নিয়ে নিতে পারে?”
সাবেক পরিচালক আসাদুজ্জামান বলেন, “আমরা বিদেশ থেকে অর্থ এনে এই ব্যাংক প্রতিষ্ঠা করেছি। অনেক কষ্টে এর ভিত্তি গড়ে তুলেছি। এখন কেন এটিকে জাতীয়করণ করা হবে?”
অভিযোগ ও প্রেক্ষাপট
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সোশ্যাল ইসলামী ব্যাংক স্থিতিশীলভাবে পরিচালিত হলেও ২০১৭ সালের পর ব্যবস্থাপনা পরিবর্তন ও নানা সিদ্ধান্তের কারণে আর্থিক সংকট তৈরি হয়। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে ব্যাংকটি নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে আসছে বলেও তারা উল্লেখ করেন।
তাদের অভিযোগ, ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত নতুন পরিচালনা পর্ষদে মূল প্রতিষ্ঠাতা ও শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব নেই। এর ফলে গ্রাহকদের আস্থা নষ্ট হয়েছে এবং আমানত উত্তোলনের প্রবণতা বেড়েছে।
অংশীজনদের মতে, যদি প্রতিষ্ঠাতা ও শেয়ারহোল্ডারদের নেতৃত্বে ব্যাংক পরিচালনা করা হয়, তবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় খুব দ্রুত পুনরুদ্ধার সম্ভব। একইসঙ্গে তারা ক্ষুদ্রঋণ, এসএমই এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সরকারি উদ্যোগ
উল্লেখ্য, সরকার সম্প্রতি দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার পরিকল্পনা অনুমোদন করেছে। এগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে প্রথম চারটি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় রাজি হলেও এক্সিম ব্যাংক অতিরিক্ত সময় চেয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










