শেয়ারবাজারে ফের বড় পতন, বিনিয়োগকারীদের স্বপ্নভঙ্গ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের ধারাবাহিক পতন ঠৈকাতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকের খবরে বিনিয়োগকারীদের চোখেমুখে স্বপ্নের ঝিলিক দেখা গেলেও সেটি মোটেও স্থায়ী হলো না। বৈঠকের খবরে আগের কর্মদিবসে সূচকে আশাব্যঞ্জক উত্থান এলেও দ্রুতই সেই উত্থান চাপা পড়ে গেল বিনিয়োগকারীদের হতাশায়।
বাজারের টানা দুরাবস্থার মধ্যে গত রোববার ছুটির দিনে অনুষ্ঠিত হয় শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এই বৈঠককে ঘিরে বাজারে নতুন করে আশার সঞ্চার হয়। বাজার সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, বাজারে তারল্য বাড়াতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বৈঠক থেকে কার্যকর কিছু পদক্ষেপ আসবে। ফলস্বরূপ বৈঠকের আগের কর্মদিবসে (বৃহস্পতিবার) সূচক বেড়ে যায় প্রায় ১০০ পয়েন্ট।
কিন্তু বৈঠকে বাজার উত্তরণের তাৎক্ষণিক কোনো আর্থিক বা নীতিগত প্রণোদনার ঘোষণা আসেনি। বরং শেয়ারবাজার নিয়ে বিএসইসির চেয়ারম্যান এবং শেয়ারবাজার সংস্কার কমিশন সাম্প্রতিককালে যেসব আদর্শগত কথাবার্তা বলে আসছিলেন, সেগুলোরই পুনরাবৃত্তি হয়েছে। এতে বিনিয়োগকারীদের আশা দ্রুতই হতাশায় রূপ নেয়। বৈঠকের পরদিন গতকাল সোমবার সূচক ফের নেতিবাচক ধারায় প্রবেশ করে। যদিও শেষ বেলায় কোন রকমে সূচক উত্থান ধারায় রাখা হয়।
আজ মঙ্গলবার (১৩ মে) শেয়ারবাজারে লেনদেন শুরু হয় খানিকটা উত্থানের মধ্য দিয়ে। তবে দিনের মধ্যভাগ থেকে পতনের বৃত্তে স্থান নেয় উভয় বাজার। লেনদেনের শেষ পর্যায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৬০ পয়েন্ট পড়ে যায়। যা দিন শেষে অ্যাডজাস্টমেন্টের পর ৪৭ পয়েন্টে স্থির হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র দেখা যায়।
বাজারে লেনদেন চলাকালে মতিঝিলের এক ব্রোকারেজ হাউজে গিয়ে দেখা যায়, ক্ষুদ্র বিনিয়োগকারীরা হতাশার সুরে বলছেন, “বৈঠক হলো, বক্তৃতা হলো, কিন্তু কাজে কী এলো? আমাদের পুঁজি তো দিন দিন গলছে।”
একজন মধ্যবয়সী বিনিয়োগকারী বললেন, “বাজার নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কিন্তু আজ বুঝলাম সেটা ছিল মরিচিকা মাত্র।”
আবদুর রহমান নামের এক তরুণ বিনিয়োগকারী আক্ষেপ করে বলেন, “রাশেদ মাকসুদ শেয়ারবাজারটাকে শেষ করে দিল। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ কেন রাশেদ মাকসুদকে ধরে রেখেছেন, তা আমাদের বোধগম্য নয়। তিনি যদি এতোটাই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, তাহলে তাকে অন্য কোন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হোক। শেয়ারবাজারে তাকে চাপিয়ে দিতে হবে কেন?”
বাজার বিশ্লেষকদের মতে, বাজার এখন একধরনের দিকহীনতার মধ্যে রয়েছে। বৈঠক থেকে স্পষ্ট কোনো বাস্তবায়নযোগ্য পরিকল্পনা না আসায় বিনিয়োগকারীরা সিদ্ধান্তহীনতায় পড়েছেন। কেউ নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না, আবার অনেকেই পুরোনো শেয়ার নিয়েও রয়েছেন বিপাকে। বর্তমান কমিশন নিয়ে শেয়ারবাজারের সবাই চরম হতাশায় রয়েছেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ
আজ (১৩ মে) ডিএসইর প্রধান সূচক ৪৬.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১২.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৮
ডিএসইতে আজ ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ০৯ লাখ টাকার।
এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৪টির, কমেছে ৩০৯টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
সিএসইতে আজ ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ২৯ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮৬ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই বেড়েছিল ১৯.১৫ পয়েন্ট।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









