আর্থিক খাতে দৈন্যদশা
১৪ কোম্পানির শেয়ার নিয়ে চরম বেকায়দায় বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে আর্থিক খাতের ১৪টি কোম্পানির শেয়ারদর পতনে বিনিয়োগকারীরা চরম বেকায়দায় পড়েছেন। সম্প্রতি এই খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ফেসভ্যালুর কাছাকাছি বা তার নিচে নেমে এসেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাজারে স্বচ্ছতা ও সুশাসনের অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ হ্রাস এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপের অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারে কারসাজি চললেও তা দমন করা যাচ্ছে না, ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বারবার ক্ষতির মুখে পড়ছেন।
এই অবস্থায় বাজারে আস্থা ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। বিনিয়োগকারীরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং তারা তাদের পুঁজি রক্ষা করতে সক্ষম হবেন।
শেয়ার কিনে বেকায়দা থাকা কোম্পানিগুলো হলো- বে-লিজিং, বাংলাদেশ ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, মাইডাস ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল।
কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং বাংলাদেশ ফাইন্যান্স ছাড়া অন্যগুলো পুঁঞ্জিভুত লোকসানে রয়েছে।
বে-লিজিং
‘জেড’ ক্যাটাগরির কোম্পানি বে-লিজিং ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৬৮ কোটি ৩০ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৬ টাকায় লেনদেন হচ্ছে। এই কোম্পানির ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩টি শেয়ারের মধ্যে ৫৪.০৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বিআইএফসি
২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ১০০ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৩ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৭ টাকায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪টি শেয়ারের মধ্যে ১৮.৮৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফারইস্ট ফাইন্যান্স
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফারইস্ট ফাইন্যান্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৯০৮ কোটি ২ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৩০টি শেয়ারের মধ্যে ৪৭.০৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফাস ফাইন্যান্স
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফাস ফাইন্যান্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১ হাজার ৭২০ কোটি ৭০ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ১৪৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩৬৪টি শেয়ারের মধ্যে ৭৮.৪১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফার্স্ট ফাইন্যান্স
২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফার্স্ট ফাইন্যান্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪৯৪ কোটি ৪১ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৬৬৩টি শেয়ারের মধ্যে ৩৮.১২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইন্টারন্যাশনার লিজিং
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ইন্টারন্যাশনার লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪ হাজার ৬৫ কোটি ৯৭ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬টি শেয়ারের মধ্যে ৩৫.৬৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
মাইডাস ফাইন্যান্স
২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির কোম্পানি মাইডাস ফাইন্যান্সের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪৬ কোটি ২৬ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ২০০ কোটি টাকা ও ১৪৩ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৪ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৫০৭টি শেয়ারের মধ্যে ৩৪.৯৪ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফিনিক্স ফাইন্যান্স
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফিনিক্স ফাইন্যান্সের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৭২৬ কোটি ৫৯ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ১৬৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫টি শেয়ারের মধ্যে ৫৪.৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
পিপলস লিজিং
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি পিপলস লিজিংয়ের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪ হাজার ২৬০ কোটি ৬২ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৫০০ কোটি টাকা ও ২৮৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ২ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি শেয়ারের মধ্যে ৭৩.৭৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
প্রিমিয়ার লিজিং
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি প্রিমিয়ার লিজিংয়ের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৮৪২ কোটি ৫৬ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৭ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৩ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২১০টি শেয়ারের মধ্যে ৫১.৩৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ইউনিয়ন ক্যাপিটালের পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১ হাজার ৫৩ কোটি ১৮ লাখ টাকা। এর পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৫ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৫ টাকায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি শেয়ারের মধ্যে ৫১.২০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
প্রাইম ফাইন্যান্স
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি প্রাইম ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ২৭২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ২৭ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৪৮৩টি শেয়ারের মধ্যে ৩৩.৩৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
জিএসপি ফাইন্যান্স
২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি জিএসপি ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ১৫৭ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে ২.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫৮৫টি শেয়ারের মধ্যে ৫০.৫৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্স
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ১৯৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৮ টাকায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৮ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ২৬৭টি শেয়ারের মধ্যে ৫২.৯৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার










