বাংলাদেশকে লজ্জায় ডুবাল যুক্তরাষ্ট্র
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশকে লজ্জায় ডুবাল যুক্তরাষ্ট্র। শেষ দুই ওভারে জয়ের জন্য যুক্তরাষ্ট্রের দরকার ছিল ২৪ রান। উইকেটে তখন খুনে ব্যাটার কোরি অ্যান্ডারসন, যিনি শহীদ আফ্রিদির ৩৭ বলে ওয়ানডের দ্রুততম রেকর্ড ভেঙে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন। তাঁর সঙ্গে উইকেটে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত হারমিত সিংহ, তিনিও সজোরে ব্যাট চালাতে পারঙ্গম।
দুজনের ডাকাবুকো ব্যাটিংয়ে মোস্তাফিজের করা ১৯তম ওভারে তুলে নিলেন ১৫ রান। শেষ ওভারে জয়ের জন্য তখন খুবই সহজ সমীকরণ কোরি অ্যান্ডারসনদের—৬ বলে দরকার ৯।
এরপর জয়ের জন্য ওই ছয় বলও ব্যবহার করতে হয়নি যুক্তরাষ্ট্রকে। মাহমুদউল্লাহর প্রথম ৩ বলেই ৬, ১ ও ৪ রান নিয়ে ইতিহাস যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো সংস্করণে টেস্ট খেলুড়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় যুক্তরাষ্ট্রের।
১৯তম ওভারে মোস্তাফিজকে যেভাবে পিটিয়ে রান তুললেন কোরি ও হারমিত, তাতে বোঝা গিয়েছিল, শেষ ওভারে ৯ রান তোলাটা এই দুই ব্যাটারের জন্য ডালভাত। সেটাই হয়েছে। ৩ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতেছে টি-টোয়েন্টির দলগত র্যাঙ্কিংয়ের ১৯তম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেটে তুলেছে ৩৭ রান। যুক্তরাষ্ট্র তুলেছে ১ উইকেটে ৪৩। প্রথম ১০ ওভারেও রান তোলায় এগিয়ে ছিল স্বাগতিকেরা—বাংলাদেশ ৬৫/৩, যুক্তরাষ্ট্র ৬৬/২। ১২তম ওভারে বল করতে এসে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ২ উইকেট তুলে না নিলে আরও আগে জিতে যায় যুক্তরাষ্ট্র।
শেষ পর্যন্ত কোরি ২৫ বলে ৩৪ করে অপরাজিত থাকেন। ১৩ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৩৩ করেন হারমিত। ২৮ বলে ৬২ রান করেন তাঁরা। এই সফর শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তাওহিদ হৃদয়ের ফিফটির সুবাদে ৬ উইকেট খুইয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন তাওহীদ।
রানে না থাকা লিটন রান পাননি এই ম্যাচেও। দুবার জীবন পেয়েও ১৫ বলে ১৪ রান করে ফিরেছেন লিটন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান সৌম্য সরকারও। টি-টোয়েন্টি মেজাজেই শুরু করা সৌম্য আউট হওয়ার আগে ৩টি চারে ১৩ বলে করেন ২০ রান। সৌম্যর বিদায়ের পর তাঁকে অনুসরণ করেন নাজমুল হোসেন শান্তও—৫১ রানে নেই ৩ উইকেট। আরও এক ম্যাচে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার।
১৭ রানের জুটি গড়ে হৃদয়কে রেখে মাঠ ছেড়ে যান সাকিব আল হাসান। তবে ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়ে ওঠে হৃদয়ের সঙ্গে মাহমুদউল্লাহর। ৪৭ বলে ৮৭ রানের জুটি গড়েন তাঁরা। ২২ বলে ৩১ করেন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগে হৃদয় ৪৭ বলে করেন ৫৮। ৪টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৬ (লিটন ১৪, সৌম্য ২০, শান্ত ৩, হৃদয় ৫৮, সাকিব ৬, মাহমুদউল্লাহ ৩১, জাকের ৯*; টেলর ২/৯, নেত্রভালকার ১/২৭, জাসদীপ ১/৩০)।যুক্তরাষ্ট্র: ১৯.৩ ওভারে ১৫৬/৫ (কোরি ৩৪*, হারমিত ৩৩*, ; মাহমুদউল্লাহ ২.৩-০-২০-০, শরীফুল ৪-০-৩১-১,, মেহেদী হাসান ৪-০-২৭-০, সাকিব ৩-০-১৬-০, মোস্তাফিজ ৪-০-৪১-২, রিশাদ ২-০-১৬-১)।ফল: যুক্তরাষ্ট্র ৫ উইকেটে জয়ী।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





