টি-২০ বিশ্বকাপে কোন দলের জার্সি কেমন
স্পোর্টস ডেস্ক : প্রতিটি বিশ্বকাপের আগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের নতুন কিট উন্মোচন করতে দেখা যায়। কার জার্সির রং ও ডিজাইন সবচেয়ে ভালো তা নিয়ে সর্বদা আলোচনায় মেতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
২০২৪ টি-২০ বিশ্বকাপের আগেও অংশগ্রহণকারী দলগুলো একে একে নিজেদের নতুন জার্সি সামনে নিয়ে আসছে। দেখে নেয়া যাক কোন দলের বিশ্বকাপ জার্সি কেমন হলো।
১। ভারতের বিশ্বকাপ জার্সি যথারীতি নীল। কাঁধ ও হাতা গেরুয়া রঙের। কলারে পতাকার তিন রঙের ছোঁয়া রয়েছে। হাতার শেষে নীল স্ট্রিপ রয়েছে।
এছাড়া বুকে গেরুয়ায় লেখা দেশের নাম এবং সাদায় লেখা স্পনসরের নাম। বুকের বাঁ-দিকে বোর্ডের লোগো, যার ওপরে একটি স্টার রয়েছে।
২। নিউজিল্যান্ড তাদের পরিচিত কালো জার্সি ছেড়ে এবার মাঠে নামবে টি-২০ বিশ্বকাপে। আসন্ন বিশ্বকাপের জন্য কিউয়ি ক্রিকেট বোর্ড তাদের যে নতুন জার্সি প্রকাশ করেছে, তার রং অ্যাকুয়ামেরিন।
বুকে চওড়া সাদা স্ট্রিপের ওপরে কালো হরফে লেখা দেশের নাম। বুকের বাঁ-দিকে সাদায় আঁকা বোর্ডের লোগো। ডানদিকে সাদা রঙে আঁকা রয়েছে বিশ্বকাপের লোগো।
৩। টি-২০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা নতুন যে জার্সি প্রকাশ করেছে, তার মূল রং হলুদ। হাতা পরিচিত সবুজ রঙের। কাঁধে লাল, কালো ও নীলের ছোঁয়া রয়েছে। সামনে সবুজ হরফে লেখা দেশের নাম। বোর্ড ও বিশ্বকাপের লোগো সবই সবুজ রঙের।
৪। বিশ্বকাপের আগে পাকিস্তান তাদের ম্যাট্রিক্স জার্সি প্রকাশ করে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের জার্সির রং সবুজ। তবে জার্সিতে হালকা ও গাঢ় সবুজের একাধিক শেড রয়েছে। সামনে সাদা হরফে লেখা দেশের নাম। বুকের বাঁ-দিকে হলুদে আঁকা বোর্ডের লোগো। ডানদিকে সাদায় আঁকা টি-২০ বিশ্বকাপের লোগো।
৫। অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের জার্সি গাঢ় সবুজ রঙের। হাতার নিচ থেকে জার্সির দু’দিকে রয়েছে হলুদের স্ট্রিপ। কলারে হলুদের স্ট্রিপ রয়েছে। সামনে হলুদ হরফে লেখা দেশের নাম। বোর্ডের লোগো হলুদে আঁকা। বিশ্বকাপের লোগো আঁকা সাদা রঙে।
৬। শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ জার্সিতে নীল রঙের একাধিক শেড রয়েছে। হাতা একই শেডের। সামনের পুরোটায় নকশা রয়েছে। কলারে ও হাতার শেষে হলুদের স্ট্রিপ রয়েছে। দেশের নাম লেখা হলুদে। বিশ্বকাপের লোগো আঁকা সাদা রঙে।
৭। নমিবিয়ার টি-২০ বিশ্বকাপ জার্সি আকাশী ও গাঢ় নীলের মিশ্রণে তৈরি। ডানদিনে লালের ছোঁয়া রয়েছে। কলারে ও হাতার প্রান্তে লালের স্ট্রিপ রয়েছে। বুকের সামনে সাদায় লেখা দেশের নাম।
৮। কানাডার টি-২০ বিশ্বকাপ জার্সি লাল রঙের। সামনে হালকা হলুদে আঁকা ম্যাপল পাতা। সামনে দেশের নাম, বোর্ডের লোগো ও বিশ্বকাপের লোগো সবই সাদায় আঁকা।
৯। স্কটল্যান্ডের টি-২০ বিশ্বকাপ জার্সি বেশ নজরকাড়া। গাঢ় নীল ও গোলাপির একাধিক শেডে তৈরি এই জার্সি। সামনে দেশের নাম লেখা সাদায়। বোর্ডের লোগো ও বিশ্বকাপের লোগো আঁকা সাদায়।
১০। আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ জার্সিও নীল রঙের। জার্সির পুরোটাতেই রয়েছে নকশা। হাতার শেষে নীলের একটি শেডের স্ট্রিপ রয়েছে। সামনে সাদায় লেখা দেশের নাম। বিশ্বকাপের লোগোও সাদায় আঁকা।
১১। উগান্ডার টি-২০ বিশ্বকাপ জার্সি হলুদ রঙের। দু’পাশে লাল ও কালো রঙের স্ট্রিপ রয়েছে। হাতায় কালোর ওপরে লাল ও হলুদে পালকের নকশা। সামনে কালোয় লেখা দেশের নাম। হলুদ রঙের জন্যই উগান্ডার বিশ্বকাপ জার্সি চোখ টানবে নিশ্চিত।
১২। নেপালের টি-২০ বিশ্বকাপ জার্সি নীল ও লালের মিশ্রণে তৈরি। কলার ও হাতায় লালের স্ট্রিপ রয়েছে। সামনে হলুদে লেখা দেশের নাম। পিছনে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বর হলুদ রঙের।
১৩। নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি যথারীতি কমলা রঙের। এই খুব উজ্জ্বল জার্সির মাঝখানে একটি নীল স্ট্রাইপ রয়েছে। এতে সাদা রঙে দেশের নাম লেখা আছে। হাতার শেষ পতাকার রঙ। কলার নীল।
১৪। টি-২০ বিশ্ব কাপের জন্য বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে তাদের জার্সি উন্মুক্ত করেনি।
শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা





.jpg&w=50&h=35)







