ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

এপেক্স স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ মে ০১ ০৭:০৩:৩১
এপেক্স স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং লিমিটেড ৩১ মার্চ (জানুয়ারি-মার্চ’২৬) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৭ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩ টাকা ২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৪ টাকা ১৬ পয়সা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে