ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘মহান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে’

২০২৬ এপ্রিল ৩০ ১০:২৮:১৭
‘মহান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়েছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালিরা নেতৃত্ব দিয়েছিল এবং সেই ধারাবাহিকতায়ই স্বাধীনতা অর্জিত হয়। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয় এবং সহযোগিতা করে। এ সময় ভারতের হাজার হাজার সৈন্য বাংলাদেশের মাটিতে প্রাণ দিয়েছেন।

তিনি আরও বলেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো না দিলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কঠিন হয়ে পড়ত। আন্তর্জাতিক এই সমর্থন মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক গণআন্দোলনের তুলনার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের তুলনা মুক্তিযুদ্ধকে খাটো করে। উদাহরণ হিসেবে তিনি বলেন, এটি প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবা বা হিমালয়ের সঙ্গে টিলার তুলনার মতো।

তিনি আরও বলেন, বাঙালি জাতির স্বাধীনতা কোনো একদিনের অর্জন নয়; বরং দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে