ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তিন দফায় দাম কমার পর নতুন রেট

২০২৬ এপ্রিল ৩০ ১০:১৭:৪৭
তিন দফায় দাম কমার পর নতুন রেট

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফায় কমেছে সোনার দাম। সর্বমোট ৭ হাজার ৭০০ টাকা কমেছে প্রতি ভরিতে। সর্বশেষ মূল্য হ্রাসের পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল বুধবার (২৯ এপ্রিল) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন এই দাম নির্ধারণ করে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—২২ ক্যারেট: ২,৪২,৪৯৫ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট: ২,৩১,৪৭২ টাকা

১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা

সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা

এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। আর তারও আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাজুস এক বিজ্ঞপ্তিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে