ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৪:১১:৪৬
সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ ফেব্রুয়ারি’২৬) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৬৭২ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২২৪ কোটি ৪৩ ৫০ হাজার টাকা কম। বাজারের এমন পরিস্থিতিতে ডিএসইর সাপ্তাহিক লেনদেনে বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৪ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, সিমটেক্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে কোম্পানি ৪টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৯৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৯৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫২ টাকা ৭০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৮৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২.৫৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২৬ টাকা ২০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিমটেক্সের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৭২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২.১৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ২২ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ডিএসইতে খান ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মোট ৬১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৮৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ৮০ টাকা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে