ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৩:৫৬:২৪
চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বে-লিজিং।

সভায় সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

এক সভায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের এবং বে-লিজিং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-

০৮ ফেব্রুয়ারি, ২০২৬ (রোববার):

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)— বিকেল ৩:০০ টায় বে-লিজিং— বিকেল ৩:৩০ টায়

০৯ ফেব্রুয়ারি (সোমবার)

সিটি জেনারেল ইন্স্যুরেন্স— বিকেল ৪:০০ টায়

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে