ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৩:৩৭:৩৭
সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, জিকিউ বলপেন, ইন্দোবাংলা ফার্মা এবং সায়হাম কটন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৭২ পয়সা ।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৭ পয়সা।

সায়হাম কটন

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা ।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৮ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৫৮ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ০৮ পয়সা।

ইন্দো বাংলা ফার্মা

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৫ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৫ পয়সা।

জিকিউ বলপেন

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ৬৬ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে