শেয়ারবাজারকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আধুনিক, স্বচ্ছ এবং বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে বেলা ১০:৩০ ঘটিকায় এই ৫ম মাসিক সমন্বয় সভাটি শুরু হয়। সভায় শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি বাজারের আইনি সংস্কার ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে বিস্তারিত ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার মূল আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক গঠিত কমিটির সভাপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বাজারের বর্তমান প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার ওপর বিশেষ জোর দেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, শেয়ারবাজারের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। তিনি এ ধরণের নিয়মিত সমন্বয় সভাকে একটি কার্যকর মেকানিজম হিসেবে অভিহিত করে বলেন, অংশীজনদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়ন করা গেলেই বাজারের প্রকৃত উন্নয়ন সম্ভব। সমাপ্ত ২০২৫ বছরে সংস্কার কাজে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি দ্রুততম সময়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করার নির্দেশনা দেন।
বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় কমিশনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের চিত্র তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, শেয়ারবাজারের আইনি ভিত্তিকে শক্তিশালী করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মার্জিন) বিধিমালা, ২০২৫’, ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ এবং ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’—এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়নের কাজ ২০২৫ সালের মধ্যেই সফলভাবে সম্পন্ন করা হয়েছে। চেয়ারম্যান তার বক্তব্যে আইপিও-কে শেয়ারবাজারের ‘হৃৎপিণ্ড’ হিসেবে অভিহিত করে বলেন, নতুন পাবলিক অফার রুলসের মাধ্যমে বাজারে ভালো মানের শেয়ার আসার পথ এখন পুরোপুরি উন্মুক্ত। তিনি বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এই আইনি কাঠামোর সঠিক ব্যবহারের মাধ্যমে বাজারের গভীরতা বাড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে তিনি বাজার সংস্কারে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার ধারাবাহিক সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
সভায় শেয়ারবাজারের আধুনিকায়নে বেশ কিছু কারিগরি ও কৌশলগত বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শেয়ারবাজারের উন্নয়নে ৫ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ, বাজারে বৈচিত্র্য আনতে নতুন পণ্য বা ইনস্ট্রুমেন্ট প্রবর্তন এবং রোড শোর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ই-কেওয়াইসি এর মাধ্যমে দ্রুততম সময়ে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে এপিআই কানেকটিভিটি বৃদ্ধির বিষয়ে সভায় ঐকমত্য পোষণ করা হয়। এছাড়া বহুল প্রতীক্ষিত কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালু করা, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর রেজিস্ট্রেশন ও অপারেশনাল কার্যক্রম শুরু এবং মার্জার ও একুইজিশন প্রক্রিয়াকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
বাজারের গভীরতা বৃদ্ধিতে রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক কোম্পানি এবং বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিনিয়োগকারীদের সুরক্ষা ও আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলোর কাজের পরিধি আরও বৃদ্ধির প্রস্তাব করা হয় সভায়। বিশেষ করে বিনিয়োগ শিক্ষা প্রসারে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে দেশব্যাপী সচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ টেলিভিশনে পাক্ষিক ভিত্তিতে বিনিয়োগ শিক্ষা বিষয়ক বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ এবং মোঃ সাইফুদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর চেয়ারম্যান মমিনুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সিসিবিএল চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ ওয়াহিদ-উজ-জামান, ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং সিডিবিএল-এর এমডি মো. আবদুল মোতালেবসহ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও বিএমবিএ-এর শীর্ষ প্রতিনিধিবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। সভার শেষে বিএসইসি চেয়ারম্যান শেয়ারবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাজারের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা




.jpg&w=50&h=35)






