তিন কোম্পানিকে অবিলম্বে পর্ষদ সভা আহ্বানের নির্দেশ বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি-বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদ সভা আহ্বানের জন্য সংশ্লিষ্ট সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী ১২ কর্মদিবসের মধ্যে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
দীর্ঘদিন ধরে নিয়মিত পর্ষদ সভা না হওয়ায় কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো আইনি বাধ্যবাধকতাগুলো স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং করপোরেট শাসন নিশ্চিত করতেই কমিশন এই বিশেষ আদেশ জারি করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)বিএসইসির আদেশে উল্লেখ করা হয়, বেক্সিমকো গ্রুপের এই তিন কোম্পানি ধারাবাহিকভাবে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ত্রৈমাসিক আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড এখনো ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাবসহ চলতি অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদন জমা দেয়নি। একই ধরনের অনিয়ম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রেও লক্ষ্য করা গেছে।
এদিকে, অন্যান্য অনিয়মকারী কোম্পানির তুলনায় কেবল এই তিনটির বিরুদ্ধে কেন এমন কড়া নির্দেশনা—এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিএসইসির মুখপাত্র আবুল কালাম। তিনি জানান, সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতা ছিল এবং এ বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা কার্যকর ছিল। সম্প্রতি আপিল বিভাগ সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় কমিশনের আদেশ পুনরায় কার্যকর হয়েছে। এ কারণেই সুনির্দিষ্টভাবে এই তিন কোম্পানিকে পর্ষদ সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কমিশন আইন অনুযায়ী অন্যান্য অনিয়মকারী কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে, যার মধ্যে পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।
বাজারসংশ্লিষ্টরা অভিযোগ করছেন, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য পর্ষদ সদস্যদের বিরুদ্ধে সাধারণত এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নামমাত্র জরিমানা আরোপ করা হয়, তাও অনেক ক্ষেত্রে অপরাধ সংঘটনের তিন থেকে পাঁচ বছর পর। আরও উদ্বেগজনক হলো—এই জরিমানার বড় অংশই আদায় করা সম্ভব হয় না।
অনাদায়ী জরিমানা আদায়ে কমিশনকে বছরের পর বছর সার্টিফিকেট মামলা পরিচালনা করতে হয়, যেখানে মামলা পরিচালনার খরচেই সরকারের বিপুল অর্থ ব্যয় হয়। ফলে কার্যকর ও সময়োপযোগী আইনি প্রয়োগ ছাড়া শেয়ারবাজারে সুশাসন ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম
- ভারত-বাংলাদেশ শেয়ারবাজারে যৌথ পথচলা, আসছে নতুন সম্ভাবনা
- নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!
- মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা
- গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
- যে শক্তিকে থামাতে পারেনি উসমানীয় সাম্রাজ্য, সেখানে আটকে আমেরিকা
- নিরাপত্তা শঙ্কায় নোটিশ দিলেন হান্নান মাসউদ
- দুই ব্রোকারেজ হাউসের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার
- এক পরিবারেই ৩ এমপি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করল যে দেশ
- সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস
- ১ দিনেই উধাও ৭ নারী, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
- একবার এমপি না হওয়ায় আলহামদুলিল্লাহ, বাকি দুইবার খুশি হয়ে...
- বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর
- যেসব নেতার স্ত্রী-কন্যারা পেলেন বিএনপির মনোনয়ন
- রাজপথ থেকে সংসদ: মনোনয়নে মানসুরার গল্প
- সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন নিলোফার মনি
- আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা
- সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ
- এনসিপিতে নতুনদের পদ বণ্টন, প্রকাশ তালিকা
- কারাগারে যেমন কাটল শিরীন শারমিনের ৬ দিন
- সংকটে পড়া ব্যাংকে এফডিআর: ঝুঁকিতে পদ্মা অয়েলের শতকোটি টাকা
- যুদ্ধ প্রভাবেই ধীরগতি, তবে বড় পতনের শঙ্কা কম
- ২০ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দাদির মৃত্যুর খবরে পথে প্রাণ গেল নাতির
- স্কুলের টাকায় স্বর্ণের উপহার—হুইপ দুলুকে ঘিরে তোলপাড়
- হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙলেন সেনা
- ভারতে বাংলাদেশি পরিচয়ে থাকা সেই ব্লগার গ্রেফতার
- পুলিশে বিশাল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- হরমুজে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা নিয়ে জরুরি নির্দেশনা
- শেয়াবাজারে ৩০ মিনিটে ১৪৮ কোটি টাকা লেনদেন
- এনসিপি নিয়ে বিস্ফোরক মন্তব্য জিএম কাদেরের
- টিকটকের নতুন রিপোর্টে উঠে এলো বাংলাদেশের তথ্য
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি











