সপ্তাহ শেষে মৃদু সংশোধন, আতঙ্কের কারণ দেখছেন না বিশ্লেষকরা
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দুপুর ১টা পর্যন্ত স্বাভাবিক ওঠানামার মধ্যেই বাজার চলতে দেখা যায়। পরবর্তী সময়ে ধীরগতিতে সূচক নিম্নমুখী হতে শুরু করে, যা দিনশেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে সূচক কমলেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে শেয়ারবাজারে লেনদেন কিছুটা ঢিলেঢালা অবস্থায় রয়েছে। আজকের বাজারে শুরু থেকেই কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। সূচক যে পরিমাণ কমেছে, তাতে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই বলে মত তাদের। তারা মনে করছেন, আগামী দিনে বাজার আবার ঘুরে দাঁড়াবে। তবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত অলস পুঁজি থাকলে ভালো মৌলভিত্তির শেয়ার কেনার মাধ্যমে ভবিষ্যতে ভালো মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫৮.৯৮ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৫.৯২ পয়েন্টে। আর ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ৪.৫০ পয়েন্ট কমে নেমে এসেছে ১ হাজার ৯১২.৭১ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির শেয়ারদর বেড়েছে, ২২০টির কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন ছিল ৩৬৯ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১০ কোটি ১৩ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৭২ লাখ টাকা।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর ৬১টির বেড়েছে, ৭৮টির কমেছে এবং ২৬টির অপরিবর্তিত রয়েছে।
এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩.৬৭ পয়েন্টে। আগের দিন এই সূচক ৩০.০৯ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
পাঠকের মতামত:
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার







