সাবেক ডেপুটি গভর্নরের নামে ১১ ব্যাংকে ১৫৯ হিসাব, লেনদেনে অসঙ্গতি
নিজস্ব প্রতিবেদক: দেশের ১১টি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের নামে থাকা বিপুলসংখ্যক ব্যাংক হিসাব ও অস্বাভাবিক অঙ্কের লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নামে মোট ১৫৯টি অ্যাকাউন্টে ৩৯ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে বর্তমানে স্থিতি রয়েছে এক কোটি ৮০ লাখ টাকা।
বিএফআইইউর অনুসন্ধানে উঠে এসেছে, ২০২১ সালে ইসলামী ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলেন মনিরুজ্জামান। ওই হিসাবে দুই কোটি টাকা জমা হয় তাঁর বাংলাদেশ ব্যাংকের চাকরির মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস পর। পে-অর্ডারের মাধ্যমে অর্থটি আসে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম ভেজিটেবল অয়েলের একটি অ্যাকাউন্ট থেকে, যা আর্থিক গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে সন্দেহের জন্ম দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ব্যাংক থেকে অবসরের পর মনিরুজ্জামান ২৭ মাস ধরে এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ারে চাকরি করেন। বিএফআইইউ মনে করছে, একজন সাবেক ডেপুটি গভর্নরের নামে এত বিপুলসংখ্যক এফডিআর হিসাব এবং কোটি কোটি টাকার লেনদেন স্বাভাবিক নয়। এসব তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়ে অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিএফআইইউর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংস্থাটি অনিয়ম শনাক্ত করতে পারলেও সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাদের নেই। তাই বিষয়টি দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরকার মনিরুজ্জামানকে ২০১৬ সালের নভেম্বরে প্রথম দফায় তিন বছরের জন্য এবং দ্বিতীয় দফায় ৬২ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তাঁর চুক্তির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ৩১ ডিসেম্বর।
বিএফআইইউ জানায়, ২০২১ সালের ১৭ আগস্ট ইসলামী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখায় মনিরুজ্জামান একটি সঞ্চয়ী হিসাব খোলেন। এর দুই দিন পর, ১৯ আগস্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে এস আলম ভেজিটেবল অয়েলের নামে পরিচালিত হিসাব থেকে তাঁর নামে দুই কোটি টাকার একটি পে-অর্ডার ইস্যু করা হয়। ২৩ আগস্ট পে-অর্ডারটি গুলশান শাখা থেকে ছাড় করা হয় এবং পরদিন তিনি একই শাখায় ৭০ লাখ টাকার দুটি ও ৬০ লাখ টাকার একটি এফডিআর করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এস আলম ভেজিটেবল অয়েলের হিসাব থেকে মনিরুজ্জামানের ব্যক্তিগত হিসাবে অর্থ স্থানান্তরের সুনির্দিষ্ট কারণ বা ব্যবসায়িক ভিত্তির কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণেই লেনদেনটি সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তদন্তে আরও দেখা যায়, ওই হিসাব খোলার তিন মাস পর থেকে এসএস পাওয়ারের একটি অ্যাকাউন্ট থেকে নিয়মিত অর্থ জমা হতে থাকে। ২৭ মাসে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জমা হয়। এর মধ্যে এক কোটি ৩৮ লাখ টাকা বেতন হিসেবে এবং ২৫ লাখ টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে দেখানো হয়েছে।
বিএফআইইউর বিশ্লেষণে বলা হয়, এসব তথ্য থেকে ধারণা করা যায় যে, বাংলাদেশ ব্যাংক থেকে অবসরের পর মনিরুজ্জামান এসএস পাওয়ারে যোগ দেন। প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ মালিকানা এস আলম গ্রুপের হাতে এবং বাকি ৩০ শতাংশ মালিকানা দুটি চীনা কোম্পানির।
এছাড়া প্রাইম ব্যাংকের গুলশান শাখায় ২০২৩ সালের মার্চে মনিরুজ্জামানের নামে একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। হিসাব খোলার দিনই সাত লাখ টাকা জমা দিয়ে একই দিনে একটি এফডিআর করা হয়। পরবর্তী সময়ে ওই হিসাবে উল্লেখযোগ্য অঙ্কের লেনদেন হয়েছে, যা বিএফআইইউর কাছে সন্দেহজনক বলে বিবেচিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০১৬ সালে মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পর দুদক তদন্ত শুরু করলেও তিনি পরে ছাড়পত্র পান। এরপর ২০১৬ সালের ৪ ডিসেম্বর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে চলে যায়। ওই সময় ইসলামী ব্যাংকে সরেজমিন পরিদর্শন বন্ধ রাখতে বিশেষ নির্দেশনা দেন মনিরুজ্জামান, যিনি তখন পরিদর্শন বিভাগগুলোর দায়িত্বে ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে এস এম মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, এস আলম গ্রুপের কাছে একটি বাড়ি বিক্রির বিপরীতে তিনি দুই কোটি টাকা পেয়েছিলেন, যা এস আলম ভেজিটেবল অয়েলের হিসাব থেকে তাঁর অ্যাকাউন্টে এসেছে। বাড়ি বিক্রির সূত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইসলামী ব্যাংকের কিছু কর্মকর্তার সঙ্গে বাড়িটি বিক্রির বিষয়ে আলোচনা করেছিলেন এবং সেখান থেকেই বিষয়টি এস আলম জানতে পারেন।
২০২১ সালের আগস্টে দুই কোটি টাকা পাওয়ার পর ওই বছরের নভেম্বরে এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি কমার্শিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি। কোনো অনৈতিক সুবিধা নেইনি।’ তাঁর নামে ১৫৯টি অ্যাকাউন্টে ৩৯ কোটি টাকার বেশি লেনদেনের বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেন, এতগুলো অ্যাকাউন্ট নেই; তবে বিভিন্ন সময়ে এফডিআর খুলেছেন এবং সবই আয়কর নথিতে উল্লেখ রয়েছে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








