দ্বিগুণ দামে জমি ক্রয়, প্রশ্নের মুখে সিটি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাজারদরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে জমি কিনে রাজধানীর গুলশানে সুউচ্চ ভবন নির্মাণের সিদ্ধান্ত ঘিরে সিটি ব্যাংককে নিয়ে ব্যাপক সমালোচনা ও দুর্নীতির গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, অতিরিক্ত দামে জমি কেনার মাধ্যমে ব্যাংকটির কর্তৃপক্ষ শেয়ারবাজারের বিনিয়োগকারী ও আমানতকারীদের স্বার্থকে উপেক্ষা করেছে। গ্রাহকদের আমানত থেকেই বিপুল অর্থ ব্যয় হওয়ায় ব্যাংকের ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে মুনাফায়। এতে করে ব্যাংকের শেয়ারবাজারে থাকা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত ডিভিডেন্ড থেকে বঞ্চিত হতে পারেন। একই সঙ্গে মুনাফা কমে গেলে সরকারের প্রাপ্য কর আদায়ও হ্রাস পাবে, ফলে রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হবে। এমন বাস্তবতায় ব্যাংকটির নেওয়া সিদ্ধান্তকে অনেকেই হটকারী ও অদূরদর্শী বলে অভিহিত করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর গুলশান এভিনিউতে ৪০ কাঠা জমির ওপর ২৮ তলা নিজস্ব ভবন নির্মাণের জন্য সিটি ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। আগে থেকেই থাকা ২০ কাঠা জমির পাশাপাশি পার্শ্ববর্তী আরও ২০ কাঠা জমি কেনা হচ্ছে। নতুন জমি কেনা ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক ব্যয়সহ মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৫ কোটি টাকা। তবে বাজারমূল্যের তুলনায় জমির দাম অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে।
নতুন করে যে ২০ কাঠা জমি কেনা হচ্ছে, সেখানে প্রতি কাঠার মূল্য ধরা হয়েছে প্রায় ১৭ থেকে ১৮ কোটি টাকা। স্থানীয়দের দাবি, ওই এলাকায় জমির প্রকৃত মূল্য এত বেশি হওয়ার কথা নয়। জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বলছেন, এত উচ্চমূল্যে লেনদেন হলে আশপাশের জমি ও ভবনের বাজারে অস্বাভাবিক প্রভাব পড়তে পারে। এ অবস্থায় সিটি ব্যাংক কেন এত বেশি দামে জমি কিনছে—তা নিয়ে বিতর্ক আরও তীব্র হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গুলশান এভিনিউ এলাকায় বর্তমানে প্রতি কাঠা বাণিজ্যিক জমি গড়ে ৮ কোটি টাকার আশপাশে কেনাবেচা হচ্ছে। অথচ সেখানে সিটি ব্যাংক প্রতি কাঠা জমি কিনছে ১৭ কোটি ২৫ লাখ টাকায়, যা বাজারদরের প্রায় দ্বিগুণ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারমূল্যের চেয়ে বেশি দামে জমি কেনা হলে সেখানে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে কি না—তা খতিয়ে দেখার সুযোগ থাকে। বিক্রেতা প্রকৃতপক্ষে অর্থ পেয়েছেন কি না, জমির ন্যায্য মূল্য কত হওয়া উচিত এবং কোনো ধরনের দুর্নীতি হয়েছে কি না—এসব বিষয়ে তদন্ত প্রয়োজন।
সূত্র মতে, আগের ২০ কাঠা ও নতুন ২০ কাঠা জমিসহ মোট ৪০ কাঠা জমির ওপর ২৮ তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৫৫ কোটি টাকা। জমি ক্রয় ও ভবন নির্মাণ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। এরই মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে।
গত বুধবার সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নিজস্ব ভবন নির্মাণ ও অতিরিক্ত ২০ কাঠা জমি কেনার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। ব্যাংকসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১৯৮৩ সালে দেশের ১২ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ীর উদ্যোগে সিটি ব্যাংকের যাত্রা শুরু হয়। ১৯৮৬ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। দীর্ঘদিন পর ২০০৯ সালে প্রথমবারের মতো নিজস্ব ভবনে প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করে ব্যাংকটি। গুলশান-২ সংলগ্ন গুলশান এভিনিউয়ের ২০ কাঠা জমির ওপর আটতলা ভবনে প্রধান কার্যালয় থাকলেও জায়গার সংকটে সেটি ভেঙে নতুন ২৮ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় সিটি ব্যাংকের এত বড় অঙ্কের জমি কেনা ও ভবন নির্মাণের সিদ্ধান্ত মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের স্বার্থ এবং শেয়ারদরের ওপর প্রভাব ফেলতে পারে। যদিও ব্যাংকটি বিষয়টি বিনিয়োগকারীদের জানিয়েছে, তবুও প্রশ্ন রয়ে গেছে—অপচয়ের কারণে মুনাফা কমলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন কি না।
ব্যাংক সূত্র জানায়, গত ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ভবন নির্মাণ ও জমি কেনার অনুমোদন দেয়। এরপর সর্বশেষ পর্ষদ সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। একই সঙ্গে রাজউক থেকেও ২৮ তলা ভবন নির্মাণের অনুমোদন মিলেছে।
পরিকল্পনা অনুযায়ী, ভবনের পাঁচ তলা ব্যবহার করা হবে গাড়ি পার্কিংয়ের জন্য। বাকি ২৩ তলায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। জমির পরিমাণ বাড়ায় ভবনের উচ্চতা ও পরিসর আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








