বিনিয়োগকারীদের মাথা ঘামাচ্ছে প্রকৌশল খাতের তিন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের তিন কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ধারাবাহিকভাবে লোকসানের পরিস্থিতি তৈরি করছে। কোম্পানি তিনটি হলো—বিডি থাই অ্যালুমিনিয়াম, গোল্ডেন সন এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল। গত এক মাস ধরে এই তিন প্রতিষ্ঠানের শেয়ার দর ক্রমাগত কমে সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর মধ্যে গোল্ডেন সন ইতোমধ্যে ফেসভ্যালুর নিচে নেমে গেছে। অপর দুই কোম্পানি ফেসভ্যালুর নিচে নামার পথে রয়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তিন কোম্পানির মধ্যে সবচেয়ে কম দরে লেনদেন হচ্ছে গোল্ডেন সনের। গত এক মাসে শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৪০ পয়সায়। ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরি এই কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৫০০ কোটি এবং ১৭১ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির পুঁজিভুত লোকসান ৪ কোটি ৯৩ লাখ টাকা। সর্বশেষ ২০২৪ সালে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু ২০২৫ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। জুলাই-সেপ্টেম্বর’২৫-এর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে শেয়ারপ্রতি লোকসান ৩৯ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৫ টাকা ৬৬ পয়সা। কোম্পানির ১৭ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৭২ শেয়ারের মধ্যে উদ্যোক্ত পরিচালকদের অংশ ৩০.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২১.৯৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর ৪৭.৭৪ শতাংশ।
বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর এক মাসে ৬০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমে ১০ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে। ১৯৯০ সালে তালিকাভুক্ত এই ‘বি’ ক্যাটাগরি কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ২০০ কোটি এবং ১২৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভ রয়েছে ১৮২ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ২০২৫ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। জুলাই-সেপ্টেম্বর’২৫-এর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে শেয়ারপ্রতি লোকসান ৭০ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৭ টাকা ৯৮ পয়সা। কোম্পানির ১২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ২৫০ শেয়ারের মধ্যে উদ্যোক্ত পরিচালক ২৯.১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬.৬৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ০.৭৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী ৬৩.৩৬ শতাংশ।
এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর এক মাসে ৪ টাকা ১০ পয়সা বা ২৫.৯৫ শতাংশ কমে ১১ টাকা ৭০ পয়সায় নেমেছে। ২০০৬ সালে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরি এই কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৩৫০ কোটি এবং ৯৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভ রয়েছে ৪০ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা হয়নি। জানুয়ারি-মার্চ’২৫-এর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় ১৯ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ৩৩ পয়সা। কোম্পানির ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০ শেয়ারের মধ্যে উদ্যোক্ত পরিচালক ৪৮.৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৪.৭৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী ২৬.৭৬ শতাংশ।
আরিফ/
পাঠকের মতামত:
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার










