নতুন আইপিও বিধিমালা কার্যকর: বাজারে ফিরবে কি মানসম্মত কোম্পানি?
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মানসম্মত ও শক্তিশালী কোম্পানির অংশগ্রহণ বাড়াতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন আইপিও বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ৩০ ডিসেম্বর ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ গেজেটভুক্ত হয় এবং প্রকাশের দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
সংশোধিত এই বিধিমালায় নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের ভূমিকা আরও শক্তিশালী করা হয়েছে। এখন থেকে আইপিও আবেদন যাচাই–বাছাই করে প্রাথমিক অনুমোদন দেবে স্টক এক্সচেঞ্জগুলো। তাদের সুপারিশের ভিত্তিতেই বিএসইসি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। নতুন নিয়ম অনুযায়ী, বাজারে আসতে ইচ্ছুক কোনো কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন থাকতে হবে ৩০ কোটি টাকা এবং আইপিও-পরবর্তী মোট শেয়ারের অন্তত ১০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। পাশাপাশি আইপিও থেকে সংগৃহীত অর্থ সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে নির্ধারিত খাতে ব্যয় করতে হবে।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম জানান, মিউচুয়াল ফান্ড ও মার্জিন লোন সংক্রান্ত বিধি সংস্কারের পর আইপিও নীতিমালা সংশোধন ছিল কমিশনের জন্য সবচেয়ে কঠিন ও সময়সাপেক্ষ কাজ। তাঁর মতে, এই সংস্কার তাৎক্ষণিক প্রভাব না ফেললেও দীর্ঘমেয়াদে বাজারের স্বচ্ছতা ও আস্থার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
তবে বাস্তবতা হলো, ভালো কোম্পানি আনার লক্ষ্যে গত এক বছর ধরে চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো বড় বহুজাতিক বা সরকারি প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসেনি। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আরও গভীর হয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, একটি মাত্র শক্তিশালী কোম্পানিও বাজারের গতিপথ বদলে দিতে পারে। অতীতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা গ্রামীণফোনের তালিকাভুক্তির পর বাজারে যে ইতিবাচক পরিবর্তন এসেছিল, বর্তমান কমিশনের সময়ে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি।
বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৮টি সরকারি কোম্পানিকে সরাসরি তালিকাভুক্ত করার নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের অসহযোগিতার কারণে প্রক্রিয়াটি এগোয়নি। এমনকি প্রধান উপদেষ্টার নির্দেশ থাকা সত্ত্বেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে।
বড় কোম্পানির আইপিও ব্যবস্থাপনার দায়িত্ব রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে দেওয়া হলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। জানা গেছে, একসময় লাভজনক এই প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছরে ১,২০০ কোটি টাকার বেশি লোকসানে পড়েছে এবং বর্তমানে ঋণনির্ভর অবস্থায় রয়েছে। তবে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের দুর্বল বিনিয়োগ সিদ্ধান্তের কারণে লোকসান হলেও ভবিষ্যতে ভালো কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে বড় কোনো আইপিও বাজারে আসার সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, সুশাসনের ঘাটতির কারণে বিনিয়োগ পরিবেশ এখনও দুর্বল। ভারত তো দূরের কথা, সুশাসনের সূচকে আমরা পাকিস্তান বা শ্রীলঙ্কার চেয়েও পিছিয়ে আছি। এই অবস্থায় মানসম্মত কোম্পানিগুলো শেয়ারবাজারে আসতে আগ্রহ দেখাবে না।
বাজার বিশ্লেষকদের মতে, নতুন আইপিও বিধিমালা কারসাজি ও দুর্বল কোম্পানির অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর হতে পারে। তবে একই সঙ্গে এটি তালিকাভুক্তির প্রক্রিয়াকে কিছুটা জটিল করেছে। তবুও বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এই সংস্কার ছিল সময়োপযোগী ও প্রয়োজনীয়।
মামুন/
পাঠকের মতামত:
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার








