ইতিহাসের দীর্ঘতম স্থবিরতায় আইপিওহীন শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থান আর রাজনৈতিক অনিশ্চয়তার সাঁড়াশি চাপে ২০২৫ সালে এক নজিরবিহীন বন্ধ্যাত্ব প্রত্যক্ষ করেছে বাংলাদেশের শেয়ারবাজার। পুরো একটি বছর পার হলেও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) খাতা খুলতে পারেনি কোনো কোম্পানি। দেশের শেয়ারবাজারের ইতিহাসে প্রাথমিক বাজারের এমন দীর্ঘস্থায়ী এবং নিঃস্পন্দ স্থবিরতা এর আগে কখনো দেখা যায়নি।
ইবিএল সিকিউরিটিজ রিসার্চের বার্ষিক বাজার পর্যালোচনা ও ২০২৬ সালের পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় বছরেরও বেশি সময় ধরে আইপিও বাজার কার্যত ‘বরফে জমে আছে’। সাম্প্রতিক অতীতে এমন দীর্ঘ সময় ধরে প্রাথমিক বাজারের এই নিষ্ক্রিয়তা আগে কখনো দেখা যায়নি।
বাজার বিশ্লেষকদের মতে, অতিরঞ্জিত আর্থিক পারফরম্যান্স দেখিয়ে আইপিও আবেদনের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থান, একাধিক প্রস্তাব বাতিল এবং ‘পাবলিক ইস্যু রুলস’ সংস্কারের দীর্ঘসূত্রতা নতুন কোম্পানির তালিকাভুক্তি কার্যক্রম কার্যত থামিয়ে দিয়েছে। ফলে সম্ভাবনাময় অনেক প্রতিষ্ঠান বাজারে আসার আগেই অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে।
ইবিএল সিকিউরিটিজের বিশ্লেষণে আরও বলা হয়েছে, এই অচলাবস্থা কেবল প্রাথমিক বাজারেই সীমাবদ্ধ নয়; এটি সেকেন্ডারি মার্কেটের দীর্ঘমেয়াদি মন্দা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। নতুন শেয়ার ও তাজা মূলধনের প্রবাহ না থাকায় বাজারে তারল্য ও গতি—দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অথচ ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়টিকে দেশের শেয়ারবাজারের প্রাথমিক বাজারের স্বর্ণযুগ বলা যায়। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে ১০টি কোম্পানি আইপিওর মাধ্যমে ৪৯৩ কোটি টাকা এবং ২০১৮ সালে ১৩টি কোম্পানি ৫৭৬ কোটি টাকা সংগ্রহ করে। মহামারীর বছর ২০২০ সালেও ৮টি কোম্পানি বাজার থেকে ৬৮৯ কোটি টাকা তুলতে সক্ষম হয়। ২০২১ সালে ১৩টি কোম্পানি ১ হাজার ৪৬ কোটি টাকা সংগ্রহ করে নতুন উচ্চতায় পৌঁছায় এবং ২০২২ সালে ১০টি কোম্পানি প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা তুলে প্রাথমিক বাজারে রেকর্ড গড়ে।
তবে ২০২৩ সাল থেকেই এই গতি হঠাৎ করেই থমকে যায়। ওই বছর মাত্র দুটি আইপিও বাজার থেকে ৮৬ কোটি টাকা সংগ্রহ করতে পারে। ২০২৪ সালে ৫টি কোম্পানি ৬৬১ কোটি টাকা তুললেও ২০২৫ সালে এসে আইপিও পাইপলাইন পুরোপুরি শুকিয়ে যায়। ইবিএল সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, গত পুরো অর্থবছরে কোনো নতুন লিস্টিং বা তহবিল সংগ্রহের ঘটনা ঘটেনি।
ব্রোকারেজ হাউজটি সতর্ক করে জানিয়েছে, আইপিও কার্যক্রমের এই দীর্ঘ অনুপস্থিতি দেশের মূলধন গঠনের প্রক্রিয়ায় বড় ধরনের বাধা সৃষ্টি করবে। বিশেষ করে ইক্যুইটি ফাইন্যান্সিংয়ের ওপর নির্ভরশীল কোম্পানিগুলোর সম্প্রসারণ ও প্রবৃদ্ধি পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। প্রাথমিক বাজারে আস্থা ফেরাতে দ্রুত রেগুলেটরি স্বচ্ছতা নিশ্চিত করা এবং একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা জরুরি। অন্যথায় ২০২৬ সালেও আইপিও বাজারে এই মন্দা অব্যাহত থাকার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
মামুন/
পাঠকের মতামত:
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা




.jpg&w=50&h=35)






