ইতিহাসের সর্বোচ্চ লোকসানে ইনভেস্টমেন্ট করপোরেশন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দীর্ঘদিনের অস্থিরতা, দুর্বল বিনিয়োগ সিদ্ধান্ত এবং নীতিগত ব্যর্থতার ফলে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের পর এসব ব্যাংকে থাকা আইসিবির প্রায় ১৪০ কোটি টাকার বিনিয়োগ কার্যত শূন্যে নেমে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পরিশোধিত মূলধন ‘শূন্য’ ঘোষণা করে। এর ফলে ওই ব্যাংকগুলোতে আইসিবির নিজস্ব প্রায় ১২০ কোটি টাকা এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রায় ২০ কোটি টাকাসহ মোট ১৪০ কোটি টাকার শেয়ার এখন কার্যত মূল্যহীন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি লোকসান হয়েছে এক্সিম ব্যাংকে, যেখানে আইসিবির বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৮০ কোটি টাকা।
আইসিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেয়ারের দর ধারাবাহিকভাবে কমতে থাকলেও বোর্ড পর্যায় থেকে লোকসান দিয়ে হলেও শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে সময়মতো ঝুঁকি কমানোর সুযোগ হারিয়ে প্রতিষ্ঠানটিকে এই বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। বিষয়টি নিয়ে সর্বশেষ বোর্ড সভায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বাজার পরিস্থিতি এত দ্রুত অবনতি ঘটেছে যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটির পক্ষে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল।
একসময় দেশের অন্যতম লাভজনক রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আইসিবি ২০২৪–২৫ অর্থবছরে ১ হাজার ২১৩ কোটি ৮৬ লাখ টাকা লোকসান করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ এবং প্রথমবারের মতো লোকসান। এই বিপুল আর্থিক ক্ষতির কারণে ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্র ও বিশ্লেষকদের মতে, আইসিবির এই ভঙ্গুর অবস্থার পেছনে একাধিক কারণ কাজ করছে। দুর্বল নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের কারণে প্রায় ৯২০ কোটি টাকা এফডিআর হিসেবে আটকে রয়েছে। একই সঙ্গে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে প্রায় ৯৪১ কোটি টাকা সুদ পরিশোধ করতে হয়েছে। পাশাপাশি আগের অর্থবছরের তুলনায় আইসিবির পরিচালন আয় ২১ শতাংশ কমে ৭১৩ কোটি টাকায় নেমে এসেছে। ডিভিডেন্ড আয় ও ক্যাপিটাল গেইনও উল্লেখযোগ্যভাবে কমেছে।
শেয়ারবাজারে দীর্ঘদিনের তারল্য সংকট ও অস্থিরতার মধ্যে আইসিবির এই অবস্থা বিনিয়োগকারীদের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আইসিবির কর্মকর্তারা বলছেন, বাড়তি প্রভিশনিং এবং উচ্চ সুদ ব্যয়ই মূলত এই বড় লোকসানের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ








