চার কোম্পানির শেয়ারে চমকপ্রদ উত্থান
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরে, অর্থাৎ ২০২৫ সালের শুরুতে শেয়ারবাজারের পরিস্থিতি ছিল বেশ ইতিবাচক। বছরের শুরু থেকেই বাজার ঘুরে দাঁড়াতে থাকে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। তবে ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারবাজারে বিনিয়োগ করে বছরে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা অর্জনকারী বিনিয়োগকারীদের তথ্য যাচাইয়ে উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর সংক্রান্ত তথ্য সংগ্রহের অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠায় এনবিআর। এর পরপরই শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়, যা লেনদেনের গতি ও সূচকে চাপ সৃষ্টি করে।
এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার একাধিক বিতর্কিত নির্দেশনা ও সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করে। ফলে অনেক বিনিয়োগকারী বাজার থেকে দূরে সরে যেতে শুরু করেন। এর প্রভাবে সূচক ও লেনদেন ধারাবাহিকভাবে কমতে থাকে। এমন অস্থির পরিস্থিতির মধ্যেও চারটি কোম্পানির শেয়ারে শতভাগের বেশি মুনাফা অর্জিত হয়েছে।
এই চার কোম্পানি হলো— জিকিউ বলপেন, ডমিনেজ স্টিল, ইয়াকিন পলিমার এবং ইনফরমেশন সার্ভিসেস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ মুনাফা দিয়েছে জিকিউ বলপেন। এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২৪ টাকা ১০ পয়সা বা ২৬৩ দশমিক ৫০ শতাংশ। সর্বশেষ আজ কোম্পানিটির শেয়ার দর লেনদেন হয়েছে ৪৪৭ টাকা ১০ পয়সায়। গত ২৯ সেপ্টেম্বর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৫৯৯ টাকা ৫০ পয়সা। আর চলতি বছরের ২ জানুয়ারি এক বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা ১০ পয়সা।
মুনাফার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল। বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ টাকা ৭০ পয়সা বা ১২০ দশমিক ৭৭ শতাংশ। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ টাকা ৭০ পয়সায়। গত ১৭ ডিসেম্বর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ২৯ টাকা ৩০ পয়সা। আর চলতি বছরের ৭ মে ও ২২ জুন এক বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৯ টাকা ৯০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা এসেছে ইয়াকিন পলিমারের শেয়ারে। এক বছরে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ১০৫ দশমিক ৮১ শতাংশ। আজ সর্বশেষ শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সায়। গত ৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১৯ টাকা ৫০ পয়সা। আর ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এক বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ৫০ পয়সা।
এ ছাড়া ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারে এক বছরে দর বেড়েছে ৩৭ টাকা ৩০ পয়সা বা ১০১ দশমিক ০৮ শতাংশ। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৪ টাকা ২০ পয়সায়। গত ৯ সেপ্টেম্বর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১১৯ টাকা ২০ পয়সা। আর চলতি বছরের ৩০ এপ্রিল এক বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৩৩ টাকা ৭০ পয়সা।
পাঠকের মতামত:
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন








