শেয়ারবাজারের সূচক ও লেনদেন কেন চাপে?
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে টানা দরপতনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে বাজার মূলধনে। চলতি বছরজুড়ে বাজারের ওঠানামায় সবচেয়ে বেশি প্রভাব ফেলা শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকারও বেশি, যা সামগ্রিক বাজার পরিস্থিতিকে দুর্বল করে রেখেছে।
রোববার (২৯ ডিসেম্বর) পর্যন্ত হিসাব অনুযায়ী, তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩৩৯ কোটি টাকা। তবে বিপরীত চিত্র দেখা গেছে শীর্ষ ১০ কোম্পানির ক্ষেত্রে, যেখানে একই সময়ে বাজার মূলধন কমেছে ২১ হাজার ২৩১ কোটি টাকা। এই বড় কোম্পানিগুলোর দরপতনের কারণেই পুরো বছরজুড়ে শেয়ারবাজারে সূচক ও লেনদেন নিম্নমুখী প্রবণতায় ছিল বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আর মাত্র দুই দিন পর শেষ হতে যাওয়া বছরটিতে বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে এবং বেড়েছে মাত্র ৩টির। সবচেয়ে বেশি বাজার মূলধন হারিয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা, যা চলতি বছরের ২৮ ডিসেম্বর নেমে এসেছে ৩৫ হাজার ১৪৮ কোটি টাকায়। ফলে এক বছরে গ্রামীণফোনের বাজার মূলধন কমেছে ৮ হাজার ৪৮০ কোটি টাকা।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশও বড় ধরনের মূলধন হারিয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা, যা সর্বশেষ ২৮ ডিসেম্বর দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১১ কোটি টাকায়। এতে এক বছরে কমেছে ৬ হাজার ৫৩৯ কোটি টাকা। একই সময়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ২ হাজার ২৯২ কোটি টাকা কমে ১৪ হাজার ৭৬৮ কোটি টাকা থেকে নেমে এসেছে ১২ হাজার ৪৭৬ কোটি টাকায়।
ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধনও কমেছে। গত বছরের ৩০ ডিসেম্বর যেখানে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ২৯৮ কোটি টাকা, সেখানে চলতি বছরের ২৮ ডিসেম্বর তা নেমে এসেছে ১৭ হাজার ৬৪০ কোটি টাকায়। ফলে এক বছরে কমেছে ১ হাজার ৬৫৮ কোটি টাকা। এছাড়া বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা, যা ৮ হাজার ৪৫৪ কোটি টাকা থেকে নেমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩০ কোটি টাকায়।
বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বাজার মূলধন এ বছর কমেছে ৪৮১ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৬৫ কোটি টাকা, যা সর্বশেষ ২৮ ডিসেম্বর দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৪ কোটি টাকায়। একই সময়ে রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ১৫৭ কোটি টাকা, যা ১৪ হাজার ৮২৩ কোটি টাকা থেকে নেমে এসেছে ১৪ হাজার ৬৬৬ কোটি টাকায়।
তবে সব কোম্পানির ক্ষেত্রে দরপতনের চিত্র নয়। ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংক এ বছর উল্লেখযোগ্য মূলধন বৃদ্ধি পেয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর ব্যাংকটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৬৭২ কোটি টাকা, যা চলতি বছরের ২৮ ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮২২ কোটি টাকায়। ফলে এক বছরে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৫০ কোটি টাকা।
ভোগ্যপণ্য খাতের ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধনও বেড়েছে ১ হাজার ১৮৯ কোটি টাকা। গত বছরের শেষে যেখানে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৯১ কোটি টাকা, সেখানে সর্বশেষ তা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৯ কোটি টাকায়। পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন এ বছর প্রায় অপরিবর্তিত থাকলেও সামান্য বৃদ্ধি পেয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১০ হাজার ৩৮৫ কোটি টাকা, যা চলতি বছরের ২৮ ডিসেম্বর বেড়ে হয়েছে ১০ হাজার ৩৮৬ কোটি টাকা।
এমজে/
পাঠকের মতামত:
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন








