জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রভাব পড়েছে শেয়ারবাজারে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমে দিনের লেনদেন শেষ হয়েছে।
লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও অল্প সময়ের মধ্যেই বাজারে বিক্রির চাপ বাড়তে থাকে। পরে সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আগের অবস্থান পুরোপুরি ফিরে পায়নি। বাজার সংশ্লিষ্টদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই বর্তমানে শেয়ারবাজারে লেনদেনের গতি কমে গেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে রাজনৈতিক দলগুলো বিভিন্ন আসনে প্রার্থী মনোনয়ন দিচ্ছে। কে কোথায় মনোনয়ন পেল—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন ব্যস্ততা বাড়ছে, তেমনি বিনিয়োগকারীদের মধ্যেও নির্বাচন নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে। ফলে অনেক বিনিয়োগকারী আপাতত শেয়ার কেনাবেচার চেয়ে নির্বাচনী পরিস্থিতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। এর প্রভাবেই বাজারে লেনদেন শ্লথ হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নির্বাচন শেষে বাজার আবারও ইতিবাচক ধারায় ফিরবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬১ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৯ দশমিক ৯৭ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৬৩ পয়েন্ট কমে নেমে এসেছে ১ হাজার ৮৫৭ দশমিক ৫০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ১৫৫টির দর কমেছে এবং ৯৩টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৮৫ কোটি ৮ লাখ টাকা। সে হিসেবে একদিনে লেনদেন কমেছে প্রায় ৭৫ কোটি ১২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরনের চিত্র দেখা গেছে। আজ সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে প্রায় ১১ কোটি ৯৯ লাখ টাকার। আগেরদিন সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ৭৮ লাখ টাকা।
আজ সিএসইতে মোট ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।
সূচক পর্যালোচনায় দেখা যায়, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৩২ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৯ দশমিক ৯১ পয়েন্টে নেমে এসেছে। আগের কার্যদিবসে এই সূচক ৬ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন








