লন্ডন এক্সচেঞ্জে ২ জানুয়ারি থেকে বেক্সিমকো ফার্মার লেনদেন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: সময়মতো বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় লন্ডনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) বা জিডিআর লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। আগামী ২ জানুয়ারি, ২০২৬ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে বলে কোম্পানিটি লন্ডন স্টক এক্সচেঞ্জকে অবহিত করেছে।
গত ১৯ ডিসেম্বর এক ডিসক্লোজারে বেক্সিমকো ফার্মা জানায়, এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক রিপোর্ট ও নিরীক্ষিত হিসাব আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে লন্ডনের বাজারে কোম্পানিটির জিডিআর লেনদেন বন্ধ থাকবে।
কোম্পানিটি এই পরিস্থিতির জন্য পরিচালনা পর্ষদের সভা করতে না পারাকে দায়ী করেছে। বেক্সিমকো জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক তাদের বোর্ডে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রস্তাব ঘিরে উচ্চ আদালতে একটি আইনি জটিলতা চলছে। বর্তমানে উচ্চ আদালত ছুটিতে থাকায় এবং বেঞ্চ পুনর্গঠিত হওয়ায় মামলাটি নতুন করে শুনানির প্রয়োজন হবে। ফলে ২০২৬ সালের জানুয়ারির আগে এই বিষয়ে কোনো রায়ের সম্ভাবনা নেই। আর আদালতের রায় ছাড়া পর্ষদ সভা করে আর্থিক প্রতিবেদন অনুমোদন করা যাচ্ছে না।
তবে লন্ডনের বাজারে লেনদেন স্থগিত হলেও দেশের শেয়ারবাজারে (ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন আগের মতোই স্বাভাবিকভাবে চলবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। স্থগিতাদেশ চলাকালীন সময়েও এআইএম-এর নিয়ম মেনে প্রয়োজনীয় সকল তথ্য প্রকাশ অব্যাহত রাখবে কোম্পানিটি।
২০০৫ সাল থেকে লন্ডনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে তালিকাভুক্ত এই ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের ফলাফল প্রকাশ করেছিল। এরপর থেকে পরবর্তী প্রান্তিক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পর্ষদ সভার মাধ্যমে আর্থিক প্রতিবেদন প্রকাশিত হলে লন্ডনের বাজারে পুনরায় লেনদেন শুরু হবে বলে আশা করছে বেক্সিমকো ফার্মা।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












