রহিম টেক্সটাইলের শেয়ার দরে অবিশ্বাস্য উত্থান: নেপথ্যে কি কারসাজি?
নিজস্ব প্রতিবেদন: শেয়ারবাজারের সামগ্রিক মন্দা পরিস্থিতির মধ্যেও অস্বাভাবিকভাবে বেড়েছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি'র শেয়ারের দাম। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর প্রায় ২৬ দশমিক ২৯ শতাংশ বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ কৌতূহল ও নিয়ন্ত্রক সংস্থার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউ এশিয়া গ্রুপের এই প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহের শীর্ষ দশ গেইনার বা দর বৃদ্ধির তালিকায় জায়গা করে নিয়েছে।
ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১৮৩ টাকা ৭০ পয়সা। মাত্র পাঁচ দিনের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ২৩২ টাকায় এবং সপ্তাহ শেষে শেয়ারটি ২২৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই আকস্মিক মূল্যবৃদ্ধি পরিকল্পিত বাজার কারসাজির একটি অংশ হতে পারে। তাদের ধারণা, নিয়ন্ত্রক সংস্থার নজরদারি এড়াতে কারসাজিকারীরা কৌশলে একেক সপ্তাহে একেক কোম্পানির দাম বাড়িয়ে থাকে, যেন কোনো একটি নির্দিষ্ট খাতের ওপর সরাসরি সন্দেহ তৈরি না হয়।
বিশেষ করে রহিম টেক্সটাইল একটি স্বল্প মূলধনী কোম্পানি হওয়ায় খুব সামান্য পুঁজি বিনিয়োগ করেই এর শেয়ার বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করা সহজ হয়। বর্তমানের নিম্নমুখী বাজারে যেখানে ছোটখাটো কারসাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অভাব রয়েছে, সেখানে এমন প্রবণতা বেশি দেখা যাচ্ছে বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা।
কোম্পানিটির আর্থিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রহিম টেক্সটাইল ২৫ কোটি ৭৩ লাখ টাকার রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। তবে রাজস্ব কমলেও প্রশাসনিক ও বিক্রয় ব্যয় কমিয়ে আনায় কোম্পানিটির নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের ২০ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে এবার মুনাফা হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা। এর ফলে শেয়ার প্রতি আয় বা ইপিএস গত বছরের ২২ পয়সা থেকে বেড়ে ১ টাকা ২৮ পয়সা হয়েছে।
মুনাফা বৃদ্ধির পাশাপাশি কোম্পানির ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনাও শেয়ার দরে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের মে মাসে কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল, যা বাস্তবায়িত হলে বার্ষিক রাজস্ব প্রায় ২৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। যন্ত্রপাতি স্থাপন ও অবকাঠামো উন্নয়নের জন্য ইতোমধ্যে ১৩ কোটি ৭৩ লাখ টাকা বিনিয়োগ করেছে তারা। নতুন এই সক্ষমতা ব্যবহার করে সিমলেস ডাইড ফেব্রিক, সেলাই সুতা ও ইলাস্টিকসহ বিভিন্ন পণ্য উচ্চমূল্যে বাজারজাত করে মুনাফার ধারা আরও শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রহিম টেক্সটাইল।
উন্নত ব্যবসায়িক সম্ভাবনা এবং একই সাথে শেয়ার দরের অস্বাভাবিক উল্লম্ফন—এই দুইয়ের সমন্বয়ে রহিম টেক্সটাইল এখন বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা উভয়েরই বিশেষ নজরে রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন








