ডিএসইর শীর্ষ পদে প্রথম নারী নেতৃত্ব নুজহাত আনোয়ার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতৃত্বে যুক্ত হলো নতুন এক মাইলফলক। দেশের প্রধান শেয়ারবাজারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একজন নারী যা ডিএসইর ইতিহাসে এই প্রথম। বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সাবেক কর্মকর্তা নুজহাত আনোয়ার রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ডিএসইর এমডি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়। এক বছরের বেশি সময় ধরে শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ পদে তার যোগদানের মধ্য দিয়ে ডিএসইর প্রশাসনিক স্থবিরতার অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএসইতে সর্বশেষ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিএসইসির সাবেক কর্মকর্তা এটিএম তারিকুজ্জামান। পুঁজিবাজারে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা গত বছরের ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন। তার বিদায়ের পর দীর্ঘ সময় প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী পদটি শূন্য ছিল।
নুজহাত আনোয়ার আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার। আইএফসিতে কর্মরত অবস্থায় তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক কৌশলগত ও নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেন।
আইএফসির হয়ে তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বাংলাদেশ, ভুটান ও নেপাল অন্তর্ভুক্ত করে সিনিয়র কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেন। কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী রূপান্তরকালীন সময়ে তিনি ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের ভূমিকাও পালন করেন।
এর আগে বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নুজহাত আনোয়ার। বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি সম্প্রসারণে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। একই সঙ্গে দেশটিতে আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডিএসইর নতুন এমডি ক্যাপিটাল ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন বিষয়ে বিশেষ দক্ষতার অধিকারী। পেশাজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে টানা ১৬ বছর বিভিন্ন সিনিয়র ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে নুজহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এমজে/
পাঠকের মতামত:
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন








