উৎপাদন বন্ধ ও ঋণের বোঝা, সাফকো স্পিনিংয়ের টিকে থাকা অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের নিরীক্ষক। গভীর আর্থিক সংকট, দীর্ঘদিনের উৎপাদন স্থগিত এবং আইনগত পরিপালনে ব্যর্থতার কারণে কোম্পানিটি আদৌ ব্যবসা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।
সম্প্রতি ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সাফকো স্পিনিংয়ের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকে কোম্পানিটির অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪২ কোটি ২৪ লাখ টাকা।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম 'ফেমস অ্যান্ড আর' -এর পার্টনার ফৌজিয়া হক এফসিএ তাঁর প্রতিবেদনে বেশ কিছু গুরুতর অনিয়ম চিহ্নিত করেছেন। তিনি জানান, কোম্পানিটি নামমাত্র মূল্যে ইনভেন্টরি (কাঁচামাল ও পণ্য) বিক্রি করে দিয়েছে এবং উৎপাদন কার্যক্রম দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে অডিটর জানিয়েছেন, কোম্পানিটির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
নিরীক্ষায় উঠে আসা প্রধান অনিয়মসমূহ:
• নথিপত্রের অভাব: প্রায় ৩ কোটি ২১ লাখ টাকার ইনভেন্টরির বিপরীতে কোনো পর্যাপ্ত প্রমাণপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ; কেবল ম্যানেজমেন্ট সার্টিফিকেটের ওপর ভিত্তি করে হিসাব দেখানো হয়েছে।
• ব্যাংক ঋণের প্রভিশন: ব্যাংক এশিয়ার ১১৫ কোটি ৪৯ লাখ টাকার ঋণের বিপরীতে প্রয়োজনীয় কোনো প্রভিশন বা সঞ্চিতি রাখা হয়নি।
• কর ও ভ্যাট ফাঁকি: বিভিন্ন লেনদেন থেকে কর্তনকৃত টিডিএস এবং ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
• সিএমএসএফ-এ অর্থ প্রদানে ব্যর্থতা: তিন বছরের বেশি সময় ধরে অবণ্টিত থাকা ১১.৩১ লক্ষ টাকার ডিভিডেন্ড আইন অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা হয়নি।
সাফকো স্পিনিংয়ের এই ক্রমাগত লোকসানের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ বিনিয়োগকারীদের ওপর। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৭ টাকা ৫২ পয়সা। ফলে পরিচালনা পর্ষদ এই বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানির পরিশোধিত মূলধন ২৯ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা। মোট শেয়ারের ৩০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৪.২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং বাকি ৬৫.৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন








