পুবালী ব্যাংকে ক্ষমতার লড়াই ও অনিয়মের মহোৎসব
নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদে দীর্ঘদিনের ক্ষমতার লড়াই, আদালতের রায় ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা উপেক্ষা করে অপরিবর্তিত পর্ষদ কাঠামো এবং বৈদেশিক মুদ্রা ও ঋণ বিতরণে একের পর এক অনিয়ম শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম প্রাচীন বেসরকারি প্রতিষ্ঠান পুবালী ব্যাংকের সুশাসনকে গভীর প্রশ্নের মুখে ফেলেছে। বিভিন্ন নথিনির্ভর তদন্তে গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়া গেলেও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থার অভাব এবং পর্ষদ পর্যায়ে ক্ষমতার ভারসাম্যের ঘাটতি ব্যাংকটিকে একটি কাঠামোগত সংকটের দিকে ঠেলে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি)-এর একটি আংশিক তদন্তে দেখা গেছে, ব্যাংকটির বেশ কিছু শাখা আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তির ক্ষেত্রে নির্ধারিত বাজার দরের চেয়ে অনেক বেশি টাকা আদায় করেছে। নিয়ম অনুযায়ী এই অতিরিক্ত অর্থ ব্যাংকের নিজস্ব আয়ের খাতে জমা হওয়ার কথা থাকলেও, ব্যাংকিং আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ নীতিমালা লঙ্ঘন করে সেই অর্থ সরাসরি অন্য নির্দিষ্ট কিছু গ্রাহকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
তদন্তে উঠে আসা একটি সুনির্দিষ্ট ঘটনায় দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে ব্যাংকটির বরিশাল বাজার রোড শাখা থেকে ‘মোহাম্মাদী ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান ২ লাখ ২৩ হাজার ডলারের একটি আমদানি এলসি খোলে। এলসি দায় নিষ্পত্তির সময় ব্যাংকটি ওই গ্রাহকের কাছ থেকে ডলারের প্রচলিত বাজার দরের চেয়ে প্রতি ডলারে প্রায় ৬.৫ টাকা বেশি আদায় করে।
এর ফলে সংগৃহীত প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা অতিরিক্ত অর্থ ব্যাংকের কোষাগারে জমা না করে ওই দিনই মতিঝিল করপোরেট শাখার গ্রাহক ‘রিফাত গার্মেন্টস লিমিটেড’-এর অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়। উল্লেখ্য যে, রিফাত গার্মেন্টস হলো হা-মীম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং এই গ্রুপের প্রতিনিধি আবদুর রাজ্জাক মন্ডল পুবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
জালিয়াতির এই একই চিত্র পাওয়া গেছে ব্যাংকটির সিলেট শাখাতেও, যেখানে ‘মেসার্স হাসান অ্যান্ড ব্রাদার্স’-এর চারটি আমদানি এলসির বিপরীতে আদায় করা অতিরিক্ত ৮ লাখ ৮০ হাজার টাকা একইভাবে রিফাত গার্মেন্টসের চলতি অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
এফআইসিএসডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তদন্তে বিভিন্ন ক্ষেত্রে প্রতি ডলারে ৬.৫ থেকে ৮ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করার প্রমাণ মিলেছে। দীর্ঘস্থায়ী এই অনিয়ম ও শীর্ষ পর্যায়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তদন্ত শুরু করেছে। মূলত পর্ষদ পর্যায়ে দুর্বল তদারকি এবং শীর্ষ ব্যবস্থাপনার যোগসাজশেই দেশের এই ঐতিহ্যবাহী বেসরকারি ব্যাংকটি আজ গভীর সংকটে নিমজ্জিত।
মামুন/
পাঠকের মতামত:
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- মোদিকে রুটি-লবণ দিয়ে স্বাগত, এর পেছনের রহস্য
- নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন হবে ৫ সদস্যের বোর্ড
- ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ দূর করতে সাত দফা দাবি গ্রাহক ফোরামের
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ইতিবাচক প্রত্যাশায় বাজারে গতি, সূচকের ধারাবাহিক অগ্রযাত্রা
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি






.jpg&w=50&h=35)
