রিং শাইনের সম্পদ ও কারখানা নিলামে তুলেছে বেপজা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের বকেয়া প্রায় আঠারো মিলিয়ন ডলার (প্রায় ২২০ কোটি টাকা) পরিশোধে বারবার ব্যর্থ হওয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের কারখানা ও দীর্ঘমেয়াদী ইজারা নেওয়া প্লটগুলো নিলামে তুলেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
সোমবার (০১ ডিসেম্বর) সংবাদপত্রে প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তিতে আগ্রহী ক্রেতাদের কাছে ২০২৬ সালের ৬ জানুয়ারির মধ্যে প্রস্তাব আহ্বান করা হয়েছে। বছরের পর বছর ধরে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ার পর কর্তৃপক্ষ অবশেষে এই সম্পত্তি উদ্ধারে চূড়ান্ত পদক্ষেপ নিল। নিলামের আওতায় আনা হয়েছে প্লট নম্বর ২৩০ থেকে ২৩৬ পর্যন্ত মোট ছয়টি প্লট, যেগুলোর ৩০ বছরের ইজারা নিয়ে রিং শাইন তার প্রধান উৎপাদন কারখানা নির্মাণ ও পরিচালনা করত। বকেয়া ভাড়া পরিশোধ না করায় বেপজা এই বছরের শুরুতে কোম্পানিটিকে একাধিকবার সতর্ক করার পর ইজারা বাতিল করে দেয়। এখন ইজারা বাতিল কার্যকর হওয়ায় এবং কারখানাটিও নিলামের আওতায় আসায়, নিয়ন্ত্রক সংস্থা এমন ক্রেতা খুঁজছে যারা এই সম্পদগুলো অধিগ্রহণ করে সাইটটিতে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে।
একসময় শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যতম বৃহৎ সমন্বিত টেক্সটাইল প্রস্তুতকারক হিসেবে পরিচিত রিং শাইন টেক্সটাইলস ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পরপরই মারাত্মক পরিচালন, আর্থিক ও গভর্নেন্স সংকটে জড়িয়ে পড়ে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, বেপজা'র বকেয়া (প্রায় ১০ কোটি টাকা) পরিশোধের জন্য কোম্পানি আইপিও তহবিল থেকে একটি অংশ ব্যবহারের পরিকল্পনা করেছিল। তবে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২০ সালে কোম্পানির আইপিও তহবিল ফ্রিজ করে দেয় এবং ইপিজেডের বকেয়া মেটানোর জন্য তহবিল ব্যবহারের আবেদন পরবর্তীতে প্রত্যাখ্যান করে। তারা জানায়, “এরফলে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি, যার কারণে বেপজা আমাদের মোট পঞ্চাশটি প্লটের মধ্যে ছয়টি প্লট নিলামে তুলেছে।”
কোম্পানি কর্তৃপক্ষ আরও জানায়, তারা কোম্পানিটি পুনরায় চালু করার চেষ্টা করছেন, যা শেয়ারহোল্ডারদের জন্য আরও ভালো সুবিধা দিতে পারত, কিন্তু নিয়ন্ত্রক সংস্থার অসহযোগিতার কারণে তারা তা করতে পারেনি। এখন আইনিভাবে কোম্পানিটির কাছে ওই জমি ধরে রাখার কোনো পথ নেই।
এর আগে ফেব্রুয়ারি মাসে, বকেয়া পরিশোধে ক্রমাগত ব্যর্থতার কারণে বেপজা রিং শাইনের ছয়টি প্লটের ইজারা বাতিল করে। গত জুলাই মাসে বিএসইসি কোম্পানিটির বকেয়ার কিছু অংশ পরিশোধের জন্য জব্দ থাকা আইপিও তহবিল থেকে এক মিলিয়ন ডলার (প্রায় ১২ কোটি ২০ লাখ টাকা) ছাড়ের আবেদন নাকচ করে দেয়। কারণ হিসেবে বলা হয় যে, এই তহবিল অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
ব্যবসার সম্প্রসারণের জন্য রিং শাইন ২০১৯ সালে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। কিন্তু কোম্পানিটি তালিকাভুক্তির পরই মহামারীর সময় রপ্তানি আদেশ কমে যাওয়া, তারল্য সংকট এবং একটি গভর্নেন্স কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে, যা পরবর্তীতে আইপিও কেলেঙ্কারি নামে পরিচিত হয়।
বিএসইসি'র তদন্তে দেখা যায়, বিতর্কিত কর কর্মকর্তা মতিউর রহমান এবং এফএআর গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদের ফারুকসহ একটি সিন্ডিকেট প্রকৃত বিনিয়োগ ছাড়া শেয়ার ইস্যু করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। কোম্পানির সাবেক সাপ্লাই চেইন এজেন্ট ভারতীয় নাগরিক অশোক কুমার চিরিমারও এই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।
রিং শাইনের আর্থিক অবস্থাও মারাত্মকভাবে খারাপ হয়েছে। তালিকাভুক্তির অর্থবছর থেকে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি এবং অর্থবছর ২০২১ থেকে অর্থবছর ২০২৪ পর্যন্ত ৪৪৬ কোটি টাকার লোকসান জমা হয়েছে। কোম্পানিটির শেয়ার বর্তমানে 'জেড' ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা
- রংপুর সিটি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
- তিন দফায় ভরিতে ১৫ হাজার টাকার বেশি কমল সোনার দাম
- ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ
- কর্মকর্তার ল্যাপটপ উধাও, সচিবালয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা অর্থায়ন চেয়েছে ইসলামী ব্যাংক
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- আর্থিক খাত সংস্কারে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ব্যাংকিং খাত পুনর্গঠনে বহুমুখী উদ্যোগ, জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী
- মুসলিম যুবকদের সতর্কবার্তা, সিজেপির আন্দোলন নিয়ে নতুন বিতর্ক
- জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে যুবক আটক
- চেয়ারম্যান নিয়োগ বিতর্কের মধ্যে তারল্য ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ ইসলামী ব্যাংকের
- আ.লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন ব্যাখ্যা
- একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- অবসরের গুঞ্জনে মুখ খুললেন শেখ হাসিনা
- স্বাভাবিক ওঠানামার মধ্যেই এগোচ্ছে বাজার, নতুন কমিশনে ইতিবাচক প্রত্যাশা
- ০৯ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বদলাতে পারে এসএমই খাত
- ডিএসইর ঘোষণার পর শেয়ার উপহার প্রক্রিয়া সম্পন্ন
- রামিসার বাসার পাশেই চাঞ্চল্য, ৫ বছরের শিশু নিখোঁজ
- পুশইন ইস্যুতে নতুন বিতর্ক, মুখ খুলল বিজিবি
- বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বিএসইসির সিদ্ধান্ত
- প্রধান কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- আজ থেকে ফ্লোর প্রাইসমুক্ত শেয়ারবাজার
- ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেলে কী হয়? জানালেন বিশেষজ্ঞরা
- অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়
- মিলছে না সিদ্ধান্ত, নবম পে-স্কেল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা
- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বড় রদবদল
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে দুই দেশ
- পুশইন নিয়ে ভারতকে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- তিন বছরের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ দুই পদে নতুন দায়িত্ব
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুদিনের ইঙ্গিত শেয়ারবাজারে, উত্থানের পর এলো স্বাভাবিক সমন্বয়
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি











