আটকে গেছে তালিকাভুক্ত কোম্পানির ২০ কোটি টাকার আইপিও তহবিল
নিজস্ব প্রতিবেদক: একসময়কার অত্যন্ত লাভজনক লুব্রিকেন্ট ব্লেন্ডার ও রিফাইনার কোম্পানি (যা বিএনও ব্র্যান্ডের জন্য পরিচিত) লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড-এর আর্থিক অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটি ৬৬ কোটি টাকার রেকর্ড লোকসান দেখিয়েছে।
ব্যাংক নিষেধাজ্ঞা এবং কার্যকরী মূলধনের তীব্র সংকটের কারণেই এই আর্থিক বিপর্যয় ঘটেছে। এরফলে, কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথমবার শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পরপরই ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) লুব-রেফের শেয়ারের দাম ১৮.৯০ শতাংশ কমে প্রতিটি ১০ টাকা ৩০ পয়সায় নেমে আসে। সাধারণত সার্কিট ব্রেকারের কারণে একদিনে কোনো শেয়ারের দাম ১০ শতাংশের বেশি কমার সুযোগ থাকে না, কিন্তু লুব-রেফের ক্ষেত্রে বার্ষিক কর্পোরেট ঘোষণার কারণে এই নিয়ম প্রযোজ্য হয়নি।
কোম্পানির তথ্য অনুযায়ী, শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ৫৬ পয়সা, যার একটি বড় অংশ লোকসান হয়েছে সামপ্ত অর্থবছরের শেষ তিন মাসে (এপ্রিল-জুন প্রান্তিকে)। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির ৬ কোটি ৯১ লাখ টাকা লোকসান হলেও, পরবর্তী দুই প্রান্তিকে তারা মুনাফায় ফিরে আসে এবং মার্চ ২০২৫ পর্যন্ত প্রথম নয় মাসে নিট মুনাফা ছিল ১ কোটি ৫৯ লাখ টাকা। পূর্বের তথ্যে দেখা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্তির পর কোম্পানিটি ২০২৩–২৪ অর্থবছর পর্যন্ত নিয়মিত মুনাফা করেছিল, যেখানে ২০২০–২১ অর্থবছরে সর্বোচ্চ ৩৬ কোটি ৪৩ লাখ টাকা মুনাফা হয়।
২০২২ সালের অক্টোবর মাস থেকে প্রধান ব্যাংকার সোশ্যাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখার মাধ্যমে এলসি (ঋণপত্র) খোলায় জটিলতা শুরু হওয়ার কারণে কোম্পানিটি কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। এরফলে, বিদেশ থেকে কাঁচামাল আমদানি করা স্থানীয় বিক্রেতার কাছ থেকে চড়া দামে তা সংগ্রহ করে কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হয়। আগের ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ২০ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা থেকে সরে এসে ১০ কোটি ৭৬ লাখ টাকা লোকসান দেখিয়েছিল, যার কারণ ছিল উচ্চ আর্থিক ব্যয় এবং সামগ্রিক আয় হ্রাস। সেই বছর কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কোম্পানির কর্মকর্তারা জানান, প্রতিযোগী প্রতিষ্ঠান স্থানীয়ভাবে কম দামে কাঁচামাল সংগ্রহ করায় লুব-রেফ দেশীয় বাজারে 'অন্যায্য' প্রতিযোগিতার মুখে পড়ে। কার্যকরী মূলধনের সংকট এবং ব্যাংক ঋণ না পাওয়ায় একসময়ের লাভজনক কোম্পানিটি সমস্যায় পড়ে যায়। তারা বলেন, উচ্চহারে আর্থিক ব্যয় বেড়ে যাওয়ায় ঋণের বোঝা কোম্পানিটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বর্তমানে কোম্পানিটির প্রায় ৩৯৭ কোটি টাকার ঋণ রয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরে তাদের সুদ পরিশোধের পরিমাণ ছিল ৫০ কোটি টাকা।
তারা আরও জানান, "আমরা কাঁচামাল আমদানির জন্য এলসি পুনরুদ্ধার করে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং খরচ কমাতে সরাসরি আমদানি শুরু করতে চাইছি। বর্তমানে, স্থানীয় আমদানিকারক নিজস্ব মার্জিন রেখে কাঁচামাল বিক্রি করায় স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহ করা যথেষ্ট ব্যয়বহুল হয়ে পড়েছে, যা আমাদের উৎপাদন ব্যয়কে মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে।"
লুব-রেফ তাদের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) থেকে সংগৃহীত অর্থের মধ্যে ১৩ কোটি ১০ লাখ টাকা স্যোশাল ইসলামী ব্যাংকের একটি বিশেষ নোটিশ ডিপোজিট অ্যাকাউন্টে রেখেছে সম্প্রসারণের উদ্দেশ্যে। ডিএসই ওয়েবসাইটে ৯ নভেম্বর প্রকাশিত নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট ২০২৫ পর্যন্ত এই অব্যয়িত তহবিলের পরিমাণ সুদসহ ১৯ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। কোম্পানির কর্মকর্তারা জানান, "আমরা তহবিলটি ব্যাংকে রেখেছিলাম, কিন্তু ব্যাংক তারল্য সংকটের কথা বলে তা ফেরত দিতে পারেনি। একই সঙ্গে, কোম্পানিটিরও ব্যাংকটির কাছে ঋণ রয়েছে, কারণ এই ব্যাংকটি কোম্পানির প্রধান ব্যাংক।"
নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট ২০২৫ সাল নাগাদ লুব-রিফ তার আইপিও তহবিলের মধ্যে ১৩৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যবহার করেছে, যা এপ্রিল মাসে ছিল ৯৯ কোটি ৪২ লাখ টাকা। শুধুমাত্র মে থেকে জুন মাসের মধ্যে তারা ৩৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করেছে, যার মধ্যে ভূমি উন্নয়নে ১৩ কোটি ৭০ লাখ টাকা এবং কার্যকরী মূলধনে ২৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করা হয়।
কোভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে লুব-রেফ দীর্ঘকাল ধরে তারল্য চ্যালেঞ্জের সম্মুখীন। ২০২৪ সালের মে মাসে কোম্পানিটি আর্থিক চাপ কমাতে আইপিও তহবিলের কিছু অংশ কার্যকরী মূলধনে ব্যবহারের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চেয়েছিল।
লুব-রেফ ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৬ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজার থেকে যন্ত্রপাতি ক্রয় ও বিদ্যমান ঋণ পরিশোধের জন্য ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


