আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজিতে ১১.১০ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেনে মারাত্মক কারসাজির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিস্তারিত তদন্ত ও শুনানির পর কমিশন এই বিপুল অঙ্কের জরিমানা আরোপ করেছে বলে বিএসইসি সূ্ত্রে জানা গেছে।
বিএসইসি দেখতে পেয়েছে, এই প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বা ভুয়া চাহিদা তৈরি করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর চেষ্টা করেছিল, যা শেয়ারবাজারের নিয়ম-কানুনের সরাসরি লঙ্ঘন।
কারসাজির তদন্তটি চলে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ৯ মে পর্যন্ত সময়ের মধ্যে। এই সময়ে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম ৭৫ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১৩৬ টাকা ১০ পয়সায় পৌঁছে গিয়েছিল। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি বিএসইসি'র নজরে আসে এবং কমিশন আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। উল্লেখ্য, বর্তমানে শেয়ারটির দাম কমে ৪৬ টাকায় নেমে এসেছে।
বিএসইসি'র তদন্তে উঠে আসে, ফারুক এন্টারপ্রাইজ, রাইয়ান ট্রেডিং এবং ইসলাম এন্টারপ্রাইজ যৌথভাবে 'সার্কুলার ট্রেডিং' -এর মাধ্যমে কৃত্রিমভাবে উচ্চ মূল্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে বাজারে ভুয়া সংকেত দেয়। তাদের এই কার্যক্রম শেয়ারের স্বাভাবিক চাহিদা-যোগানের গতিশীলতাকে ছাড়িয়ে গিয়েছিল এবং বিনিয়োগকারীদের মনে প্রভাব ফেলেছিল।
এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ফারুক এন্টারপ্রাইজ কারসাজিমূলক কার্যক্রমে ৩ কোটি ৪৪ লাখ টাকা মুনাফা করেছিল এবং এর বিপরীতে প্রতিষ্ঠানটিকে ৩ কোটি ১২ লাখ টাকা জরিমানা করা হয়। শুনানিতে ফারুক এন্টারপ্রাইজের পক্ষে কাজী মেহেদী আরাফাত লিখিত ব্যাখ্যা জমা দিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তারা জানায়, তাদের সমস্ত লেনদেন বৈধ বিনিয়োগ কৌশল এবং প্রচলিত বাজার পরিস্থিতির ভিত্তিতে পরিচালিত হয়েছিল এবং কোনো লেনদেনই কৃত্রিম চাহিদা তৈরি বা অন্য বিনিয়োগকারীকে ভুল পথে চালিত করেনি।
রাইয়ান ট্রেডিং ৩ কোটি টাকা মুনাফা অর্জন করায় এটিকে ২ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানিটি ব্যাখ্যা দেয় যে, তারা ফারুক এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজস করেনি এবং ১০ শতাংশ শেয়ারধারণের সীমা লঙ্ঘন অনিচ্ছাকৃত ছিল।
বিএসইসি দেখতে পায়, ইসলাম এন্টারপ্রাইজ এই কারসাজিতে সবচেয়ে বেশি জড়িত ছিল। প্রতিষ্ঠানটি ৫ কোটি ৮১ লাখ টাকা মুনাফা অর্জন করায়, এটিকে সর্বোচ্চ ৫ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। ইসলাম এন্টারপ্রাইজের পক্ষে রুবেল ভূঁইয়া শুনানিতে কৃত্রিম লেনদেন বা ইচ্ছাকৃত মূল্যবৃদ্ধির অভিযোগ অস্বীকার করে জানান, সমস্ত লেনদেন বৈধ কৌশল ও বাজার পরিস্থিতিতে পরিচালিত হয়েছিল এবং তারা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করেনি। তারা জোর দিয়ে বলে যে, সমস্ত বিও অ্যাকাউন্ট বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল এবং কোনো স্ব-লেনদেন বা বাজার কারসাজি ঘটেনি।
সর্বশেষ শেয়ারধারণের তথ্য অনুযায়ী, আলিফ ইন্ডাস্ট্রিহের ৩০.২৪ শতাংশ শেয়ার স্পন্সর ও পরিচালকদের কাছে, ১০.১৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ৫৯.৬২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই কারসাজিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


