তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ করবে ইউনাইটেড ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক: দেশের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে ‘ইউরাইজ’ নামে একটি বিশেষ স্টার্টআপ ঋণ কর্মসূচি চালু করেছে । নতুন উদ্যোক্তাদের জন্য একটি নির্বিঘ্ন এবং সহজগম্য প্রক্রিয়া নিশ্চিত করতে এই ঋণ কর্মসূচির আবেদন সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়েছে।
ইউনাইটেড ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এই নতুন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে কোম্পানিটি ঘোষণা করেছে যে, নতুন উদ্যোক্তারা যাতে সহজেই ঋণ সুবিধার জন্য আবেদন করতে পারেন, সেজন্য তাদের মোবাইল অ্যাপ্লিকেশন ‘UMA’-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং এসএমই ও নারী উদ্যোক্তা অর্থায়ন বিভাগের প্রধান সুদীপ সাহা ।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “গত ৩৬ বছর ধরে ইউনাইটেড ফাইন্যান্স প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে ।” তিনি আরও বলেন, কোম্পানিটি তরুণদের শক্তি এবং সৃজনশীলতার ওপর বিশ্বাস রাখে । রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় কম খরচে স্টার্টআপ ঋণ দিতে পেরে ইউনাইটেড ফাইন্যান্স আনন্দিত এবং দেশের ক্রমবর্ধমান স্টার্টআপ ইকোসিস্টেমকে সমর্থন জানাতে তারা এই প্রক্রিয়াটিকে সহজ ও সম্পূর্ণ ডিজিটাল রাখার লক্ষ্য স্থির করেছে ।
ইউনাইটেড ফাইন্যান্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো সরাসরি তাদের UMA মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের জন্য আবেদন জমা দিতে পারবে । এই মোবাইল অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর উভয় প্ল্যাটফর্মেই বিনামূল্যে ডাউনলোড করার জন্য সহজলভ্য রয়েছে । এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে থাকা উদ্যোক্তারা সহজেই পুঁজির সংস্থান করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের
- সংরক্ষিত আসনে বিপাকে মনিরা শারমিন!
- ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর
- শিক্ষিকা খুন, হাতে পাওয়া চুল ঘিরে রহস্য
- শুধু লাইফস্টাইল নয়, রক্তের গ্রুপও হতে পারে ঝুঁকির কারণ
- সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরালেন তাসনিম জারা
- সংরক্ষিত আসনে নারী এমপিদের বেতন-ভাতা নিয়ে যা জানা জরুরি
- বিশ্ববাজারে নতুন মোড়: তেল নামল, সোনা উঠল
- দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- ধূমপান বন্ধে ঐতিহাসিক আইন
- আ.লীগের যুগ্ম সম্পাদককে গুলি করে হত্যা
- বাসভাড়া ইস্যুতে নতুন নির্দেশ
- অনিয়মের দায়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি অপসারণ
- ইরান যুদ্ধের ধাক্কা এবার শোবার ঘরে!
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার








