বছরের শীর্ষ র্যালি শেয়ারবাজারে, নতুন আশায় বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দীর্ঘদিনের ধারাবাহিক পতনের পর অবশেষে দেখা মিলছে জোরালো প্রত্যাবর্তনের। গত সপ্তাহ থেকে যে ইতিবাচক ধারা শুরু হয়েছিল, তা চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসেই আরও বেগবান হয়ে বাজারে নতুন গতির সঞ্চার করেছে। আগেরদিন রোববার ডিএসইর প্রধান সূচক বেড়েছিল প্রায় ৪৭ পয়েন্ট। আর আজ সোমবার একদিনে বেড়েছে ১০৯ পয়েন্ট— যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বড় দৈনিক উত্থান। এর আগে সর্বশেষ ৮ মে ডিএসইর সূচক ১০০ পয়েন্ট বেড়েছিল।
আজ লেনদেনেও এসেছে শক্তিশালী উত্থান। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকা, যা আগের কর্মদিবস বৃহস্পতিবারের ৩৮৫ কোটি ৯২ লাখ টাকা থেকে প্রায় ২৫০ কোটি টাকা বেশি। এর আগে গত ৬ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৩৬ কোটি ৮১ লাখ টাকা। লেনদেনের এই বড় বৃদ্ধি বাজারে নতুন করে সক্রিয়তা এবং আস্থা ফিরছে—এমন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ পতনের পর বাজার তুলনামূলকভাবে আকর্ষণীয় পর্যায়ে আসায় বিনিয়োগকারীরা সুযোগ হিসেবে এগিয়ে আসছেন। পাশাপাশি বাজারে নীতিগত স্থিতিশীলতার সম্ভাবনা ও ইতিবাচক প্রত্যাশা বিনিয়োগকারীদের মনোভাব আরও চাঙ্গা করেছে। অনেকেই মনে করছেন, যদি এ প্রবণতা বজায় থাকে, তাহলে বাজার আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।
বিনিয়োগকারীরাও আজকের লেনদেন ও সূচকের উত্থান দেখে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। তাদের মতে, বাজারের এই শক্তিশালী র্যালি দীর্ঘ প্রতীক্ষার স্বস্তি নিয়ে এসেছে এবং সামনের দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪.৮৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৪.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫২.৬২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৬.১৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৫৯টির দর বেড়েছে, ২২টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৫০ কোটি ৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১৭টির এবং পরিবর্তন হয়নি ১২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬০.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৭.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৮.২৩ পয়েন্ট বেড়েছিল।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ









