বিনিয়োগকারীদের আন্দোলনে চাপে সূচকের ছোট্ট প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক শুরুতে বড় ধরনের ধাক্কা খেলেও শেষবেলায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। দিনশেষে সূচক বেড়েছে সাড়ে ২৯ পয়েন্ট। তবে বাজারে লেনদেন কমে আসায় বিনিয়োগকারীদের উদ্বেগ যে কাটেনি, তা আবারও স্পষ্ট হয়েছে।
চলতি মাসের প্রথম কর্মদিবস ০২ নভেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ১২২ পয়েন্ট। এরপর টানা দরপতনে গত বৃহস্পতিবার সূচক নেমে আসে ৪ হাজার ৭০২ পয়েন্টে। সেদিন ১২৩ পয়েন্ট পতন—ডিএসইতে সাম্প্রতিক সময়ের রেকর্ড দরপতনের একটি। সেই ধারাবাহিকতায় আজ রোববার লেনদেন শুরুর পর সূচক আরও ৮২ পয়েন্ট পড়ে যায়, যা বাজারকে আবারও অতিমাত্রায় অস্থির করে তোলে।
তবে সকালবেলার ধাক্কা ধীরে ধীরে কমে আসে। দিনশেষে সূচক ৪৪ পয়েন্ট বেড়ে লেনদেন হলেও অ্যাডজাস্টমেন্ট শেষে স্থিত হয় সাড়ে ২৯ পয়েন্ট উত্থানে। সূচকের এই ইতিবাচক পরিবর্তন বাজারের জন্য স্বস্তিদায়ক হলেও লেনদেনে দেখা যায় বিপরীত চিত্র। আগের দিনের ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার বিপরীতে আজ লেনদেন দাঁড়ায় মাত্র ২৯৮ কোটি ১০ লাখ টাকায়, যা বিনিয়োগকারীদের দুর্বল অংশগ্রহণের ইঙ্গিত দেয়।
বাজারে এমন অস্থিরতার মধ্যেই আজ আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীদের দশটি সংগঠনের নেতারা। তাঁরা দাবি তুলেছেন শেয়ারবাজার স্থিতিশীল করতে কার্যকর নীতিমালা ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের। একই সঙ্গে ঘোষণা করেছেন নতুন একটি সম্মিলিত বিনিয়োগকারী জোট, যা ভবিষ্যতে বাজার-সংক্রান্ত আন্দোলন ও অধিকার রক্ষায় সক্রিয় হবে বলে জানিয়েছেন নেতারা।
বিশ্লেষকদের মতে, সূচক ঘুরে দাঁড়ানো বাজারের ইতিবাচক সঙ্কেত হলেও লেনদেন কমে যাওয়ার বিষয়টি এখনও আস্থার সংকটেরই প্রতিফলন। বাজারকে স্থিতিশীল করতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ।
রোববার বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের মূল শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে ইতিবাচক গতি দেখা গেছে। দিনের শেষে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩২.১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে ৮.১৬ পয়েন্ট, অবস্থান ৯৮৫.১২ পয়েন্টে; আর ডিএসই-৩০ সূচক ৯.২৭ পয়েন্ট যোগ করে উঠেছে ১ হাজার ৮৬০.৫২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৬টির দর বাড়ে, ১১৩টির দর কমে এবং ৩৫টির দর অপরিবর্তিত থাকে। ইতিবাচক সূচক সত্ত্বেও বাজারের লেনদেন কমেছে। দিনের লেনদেন দাঁড়িয়েছে ২৯৮ কোটি ১০ লাখ টাকা, যা আগের দিনের ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার তুলনায় প্রায় ৮৫ কোটি ২৪ লাখ টাকা কম।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে ছিল নিম্নমুখী প্রবণতা। সিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের দিনের ৭ কোটি ২২ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
সিএসইতে লেনদেন হওয়া ১৪৬ কোম্পানির মধ্যে ৪৭টির দাম বাড়ে, ৮২টির কমে এবং ১৭টির দামে পরিবর্তন হয়নি। দিনের শেষে সিএএসপিআই সূচক ৭৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬.৮২ পয়েন্টে। আগের দিনও এই সূচক বড় ধাক্কা খেয়ে ২১৮.৯৫ পয়েন্ট কমেছিল।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যের বাইরেও কি এসেছিলেন নবী-রাসূল? কুরআন ও হাদিসের বিশ্লেষণ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ









